০৫:১৮ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছেন যে, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে।
তিনি আরও যোগ করেন, কোনও ভদ্রলোক আওয়ামী লীগ করে না।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মিরপুরে অবস্থিত তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে, কেউ বড় কিছু হয়ে গেছে। কাজ করতে হবে দেশের কল্যাণে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ তাঁত শিল্পকে ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগ শুধু গত ১৭ বছর নয়, তাদের জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করে চলেছে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে হতাহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি প্রদর্শন করা হয়নি, ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে বাধা দেওয়া হয়নি এবং দিনের ভোট রাতের মধ্যে গণনা করা হয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি। সরকার গঠিত হয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।
তিনি আরো উল্লেখ করেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, হাসিনা থাকাকালীন দেশে ফিরব না; আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি পালিয়ে গেছেন, আর আমি দেশে ফিরেছি।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন