প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে হামের উপসর্গে আক্রান্ত হওয়ার কারণে গত ২৪ ঘণ্টায় চার শিশু মৃত্যু বরণ করেছে। এই সময়ের নতুন তথ্য অনুযায়ী হাম ও এটির উপসর্গে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে আরও ৭৭৩ শিশুর মধ্যে।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে একজন ঢাকার বাসিন্দা রয়েছে এবং বাকি তিনজন সিলেট বিভাগের। চলতি বছরের ১৫ মার্চ থেকে এই পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১৬ হাজার ৭১০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হামের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪৯ শিশুকে হামে আক্রান্ত হওয়ার দায়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে ৪৯৮ শিশু।
সব মিলিয়ে গত চার মাসের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৯ হাজার ২৪৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫ হাজার ৫২৯ জন। এই সময়ের মধ্যে দেশে মোট ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন