প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর, জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য, হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে পাথফাইন্ডার গ্রুপের চেয়ারম্যান ইকরাম সেহগাল, পাকিস্তানের কূটনৈতিক আসিফ আলী খান দুররানি, মেজর জেনারেল (অব.) জাহিদ মাহমুদ, আমনা সালমান কাদির এবং এম সালেহ জাফিরসহ পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সাহস ও আত্মত্যাগের ফল।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খান জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন