১২:৪৯ পি.এম
ফরিদপুরের কোতয়ালী থানায় ব্যবসায়িক বিরোধের কারণে মিরান খান (৩৮) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর, র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানে মামলার প্রধান আসামি মো. তন্ময় শেখ (৩০) গ্রেফতার হন।
গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে, কৌশলে মিরান খানকে গদাধরডাঙ্গী নদীর ওপারে সাইনবোর্ড গুচ্ছগ্রামে তার বাড়িতে ডেকে নেয় তন্ময় শেখ ও তার সহযোগীরা। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মিরানের ওপর অতর্কিত হামলা চালায়। তন্ময় শেখের নির্দেশে সহযোগীরা তাকে *বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম* করে।
ভিকটিম মাটিতে পড়ে গেলে, আসামি তন্ময় শেখ তার হাতে থাকা কাটা চামচ দিয়ে ভিকটিমের বুকের উপর চড়ে বসে ভিকটিমের দুই চোখ স্বজোরে কুপিয়ে চোখ উঠিয়ে নেয়। পরে, হাত বেঁধে বিবস্ত্র অবস্থায় কাছাকাছি সাইনবোর্ড গুচ্ছগ্রাম মসজিদের মাঠে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে মিরান খানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
এ ঘটনায় নিহতের মা ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ কোতয়ালী থানায় হত্যা মামলা (মামলা নং- ১৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১০ ডিসেম্বর) তারিখ রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জয়নালের মোড় থেকে চাঞ্চল্যকর নৃশংস হত্যাকান্ডের প্রধান আসামি মো: তন্ময় শেখ (৩০), পিতা- ওমর শেখ, সাং- পূর্ব আলিয়াবাদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন