০২:০২ পি.এম
গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ফলে নসিমন চালকসহ আরও দুই জন আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) ভোরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরটি মারা যায়। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে, বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। আহতদের মধ্যে নসিমন চালক শাকিল বালি (৩০) এবং কাইয়ুম (২৫) রয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, রঘুনাথপুর থেকে একটি নসিমন বেদগ্রামে যাচ্ছিল। এসময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিংয়ের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর নসিমনটি রাস্তার খাদে পড়ে যায় এবং রাজু শেখসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ মারা যান।
তিনি আরো জানিয়েছেন, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন