০২:১৫ পি.এম
রাজধানীতে দুই ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক রিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে চকবাজারের উর্দু রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দবির আহমেদের (৫০) গ্রামের বাড়ি পাবনা জেলার চাটমোহর থানার অষ্ট মিনসা গ্রামে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
রতন নামের একজন ব্যক্তি দবিরকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, বিকেলে স্থানীয় মসজিদের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশার চালক দবির গুরুতর আহত হন। পরে অন্য রিকশাচালক ও আমি আহত অবস্থায় উদ্ধার করে দবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলে তিনি বাড়িতে ফিরে যান। কিন্তু পরবর্তীতে দবিরের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাকে পুনরায় ঢামেক হাসপাতালে নিয়ে যেতে হয়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রতন আরও বলেন, দবিরকে মৃত ঘোষণার পর অন্য অটোরিকশাচালক কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। একইসাথে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন