০২:০৬ পি.এম
অশ্লীল কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ জাম্বিয়ার বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাম্বিয়ার সংবাদমাধ্যম এমউইবান্টু জানাচ্ছে, গত ২৭ জুলাই গেজিল ওয়ালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২২ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে ২৩ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর অন্যদের সাথে মিলিত হয়ে একাধিক অশ্লীল ভিডিও তৈরি করেন এবং পরে সেগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন।
জাম্বিয়া পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি বলেছেন, এই বিষয়টি ২৭ জুলাই পুলিশ সার্ভিসের অ্যান্টি-সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হলে সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগিতায় তদন্ত কার্যক্রম শুরু হয়। প্রাথমিক তদন্তে গেজিল ওয়ালের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত আরো কয়েকজন এখন পলাতক রয়েছেন। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, গেজিল ওয়ালের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে হাজির করা পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হবে।
পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি সতর্কতা জানিয়ে বলেন, জাম্বিয়ার প্রচলিত আইন অনুযায়ী অশ্লীল কনটেন্ট তৈরি, সংরক্ষণ, প্রকাশ বা প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানান।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন