ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী


দেশের বিচার বিভাগের বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন, দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হচ্ছে মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।

মন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার পরে মানুষ যেন বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মন্ত্রী জানান, বিচার বিভাগ এমনভাবে গঠন করতে হবে যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে এবং বিচারকদের মধ্যে মানবিক মূল্যবোধের চর্চা থাকা প্রয়োজন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, তিনি দেশে ফিরুক, আমি এটা বিশ্বাস করতে চাই। দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুক।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন ও জেলা বিএনপি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটে ইরানের বিরুদ্ধে প্রধান কমান্ডার নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটে ইরানের বিরুদ্ধে প্রধান কমান্ডার নিয়োগ

ইরানের অবরোধের মুখে বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে সৌদি আরব প্রতিরক্ষা জোট গঠন করেছে। এই নতুন জোটের প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি, যিনি সৌদি নৌবাহিনীর একজন কর্মকর্তা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবরটি এসেছে আল জাজিরার মাধ্যমে।

বিবৃতিতে বলা হয়েছে, রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি নতুন জোটের প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জোটের প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল, সদস্য রাষ্ট্রগুলো ও অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ-সমন্বয় এবং জোটের অভিযান পরিচালনার দায়িত্বে থাকছেন।

গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইরানের প্রতি সমর্থন জানিয়ে হুথি গোষ্ঠী লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী বাব এল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের বাণিজ্য জাহাজ চলাচল রুটে অবরোধ জারি করে।

এটি উল্লেখ্য যে, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্য জ্বালানি তেল বৈশ্বিক বাজারে পৌঁছানোর জন্য হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ; এরপর লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালি রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর তেহরান হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে। ফলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারী দেশগুলো বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের বাণিজ্যপথ ব্যবহার করছে।

সৌদির কাছে বাব এল-মান্দেবের গুরুত্ব ব্যতিক্রমী; কারণ দেশটির অন্যতম প্রধান সমুদ্রবন্দর ইয়ানাবুর এই প্রণালের কাছে অবস্থান করছে। গত জুলাইয়ের শেষের দিকে ইয়ানাবু বন্দরে হুথি গোষ্ঠী ড্রোন হামলা চালায়।

ইয়ানাবুতে হামলার পরেই রিয়াদ এই প্রতিরক্ষা জোট গঠনের প্রক্রিয়া শুরু করে। এরই প্রেক্ষিতে সৌদি মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ৬০টি দেশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এর মধ্যে ১৪টি দেশ জোটে যোগ দিতে সম্মত হয়।

জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো— বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ পশ্চিমমুখী রপ্তানি বাণিজ্য (বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজার) লোহিত সাগর ও এর আশপাশের রুট দিয়ে পরিচালিত হয়। ফলে এই জলপথের নিরাপত্তা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং বৈশ্বিক নৌ-স্বাধীনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটকের মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং দুর্ঘটনা, প্রধান আসামি ফরিদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


পর্যটকের মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং দুর্ঘটনা, প্রধান আসামি ফরিদ গ্রেপ্তার

কক্সবাজারের দরিয়ানগর সমুদ্রসৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনায় এক পর্যটক নিহতের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মো. ফরিদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৪।

শুক্রবার বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

গ্রেফতার হওয়া মো. ফরিদ (৪৫) কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই এর ছেলে।

র‌্যাব-১৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ এর আভিযানিক দল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন ১০২/১-ক, আজাদ মিনি মার্কেট, মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফরিদকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ০১ আগস্ট দুপুরে কক্সবাজারের দরিয়ানগর ফরিদের প্যারাসেইলিং এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে অক্ষর সৌভিক রায় (৩১) সমুদ্রে পড়ে যান। এতে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন।

গ্রেফতার এড়াতে ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেলে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মামলার ১ নম্বর আসামি মো. ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ এর সমন্বিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

. থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


. থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ নিহত ৬

থাইল্যান্ডে একটি স্কুলে বন্দুকের সাথে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ১৪ বছর বয়সী এক শিক্ষার্থী। স্কুল চলাকালীন একের পর এক গুলি করে শিক্ষক সহ ৬ জনকে মেরে ফেলেছে সে। এরপর নিজের জীবনও শেষ করে দিয়েছে সে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় প্রদেশ ননথাবুরির বাং কুরাই জেলার সুপরিচিত ডেবসিরিন ননথাবুরি স্কুলে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। হামলার সময় স্কুলটির দৈনন্দিন কার্যক্রম অব্যাহত ছিল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের মাধ্যমে জানা যায়।

এ ঘটনায় আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা দিয়েছে দেশটির জাতীয় পুলিশ।

থাইল্যান্ডের শিক্ষামন্ত্রী প্রসার্ত জান্তারারুয়াংথং জানিয়েছেন, নিহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী—দুই ধরনের মানুষ রয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী।

ঘটনার পর আতঙ্কিত শিক্ষার্থীরা ডেবসিরিন ননথাবুরি স্কুল থেকে দৌড়ে বেরিয়ে আসে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এই পরিস্থিতিতে অনেক শিক্ষক কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এবং একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়।

জরুরি সেবাকর্মীদের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একজন আহতকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শোয়ানো হয়েছে এবং আরেকজনকে চিকিৎসাকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।

১৮ বছরের একজন শিক্ষার্থী জানিয়েছেন, প্রথমে বুঝতে পারিনি যে এটি গুলির শব্দ। শুরুতে ভেবেছিলাম বাইরে কেউ আতশবাজি ফাটাচ্ছে বা কোনো কিছুতে জোরে আঘাত করছে। একের পর এক অনেক গুলির শব্দ হচ্ছিল। এরপর কিছুক্ষণ নীরবতা, তারপর আবার গুলি শুরু হয়।

থাই জাতীয় পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ত্রিরং ফোফান জানিয়েছেন, মোট ৭ জন নিহত হয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন।

চলতি বছরের মধ্যে এটি থাইল্যান্ডের স্কুলে দ্বিতীয় বন্দুক হামলার ঘটনা। এর পূর্বে ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলে আরেকটি স্কুলে গুলির ঘটনায় একজন শিক্ষক নিহত এবং একজন শিক্ষার্থী আহত হন।

জানা যায়, দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্রের মালিকের সংখ্যা সবচেয়ে বেশি। সরকারি হিসাব অনুযায়ী, থাইল্যান্ডে বর্তমানে সাধারণ নাগরিক পর্যায়ে ১ কোটি আগ্নেয়াস্ত্র আছে এবং দেশটিতে বসবাসকারী প্রতি ৭ জনের মধ্যে একজন আগ্নেয়াস্ত্রের মালিক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক কারবারির বাড়িতে পুলিশ সদস্যদের তল্লাশি, মিলল গুরুত্বপূর্ণ তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


মাদক কারবারির বাড়িতে পুলিশ সদস্যদের তল্লাশি, মিলল গুরুত্বপূর্ণ তথ্য

মেহেরপুরের গাংনীতে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চলাকালে পুলিশের সদস্যদের দেহ তল্লাশির একটি ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে ইতোমধ্যে।

গত ৪ আগস্ট বিকেলে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে চলা মাদকবিরোধী যৌথ অভিযানের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যে সময় মাদক কারবারির বাড়িতে প্রবেশের আগে উপস্থিত এক গণমাধ্যমকর্মীকে দিয়ে পুলিশের সদস্যদের দেহ তল্লাশি করা হচ্ছে। পরে পুলিশ সদস্যরা অভিযানের অংশ হিসেবে ওই বাড়িতে প্রবেশ করেছে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এই তীব্র বিতর্কের মধ্যে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বিষয়টি নিয়ে বলেছেন যে, মাদকবিরোধী অভিযানে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অভিযানের আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করা হয়। তিনি বলেছেন যাতে পরবর্তীতে কেউ অভিযোগ করতে না পারে যে পুলিশ আলামত নিয়ে গিয়ে উদ্ধার দেখিয়েছে বা কাউকে ফাঁসিয়েছে।

তিনি জানান, পুলিশ রেজুলেশনস অব বেঙ্গল (পিআরবি)-এর ২৮০ বিধির ‘ডি’ উপবিধি অনুযায়ী, তল্লাশি শুরুর আগে তল্লাশি পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা, উপস্থিত সাক্ষী এবং সংবাদদাতার দেহ তল্লাশি করার বিধান রয়েছে। এই তল্লাশি সাক্ষীদের পাশাপাশি যার বাড়ি বা স্থানে তল্লাশি চালানো হবে, তার বা তার প্রতিনিধির উপস্থিতিতেই সম্পন্ন করতে হয়। গাংনীর অভিযানে ভাইরাল হওয়া ভিডিওটি ওই বিধি অনুসরণের অংশ।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানিয়েছেন, নিয়ম মেনে মাদকবিরোধী অভিযানের আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো, যাতে অভিযান নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন বা সন্দেহের অবকাশ না থাকে। মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর ইউনিয়নের পাঁচটি স্থানে ঘণ্টাব্যাপী যৌথ অভিযান চালানো হয়েছিল। এই অভিযানে প্রায় ৫ কেজি গাঁজা, ২১ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে গাংনী উপজেলার কাজীপুর বর্ডারপাড়ার বজলুর রহমানের ছেলে শিপন হোসেন (৪৫), ফজল আলীর স্ত্রী তানজিলা খাতুন (৪৭), ইয়াদ আলীর ছেলে ফজল আলী (৬৫), দুলাল হোসেনের ছেলে রানা হোসেন (২২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে জাহিদ হোসেন (২৮), হাবিবুল ইসলাম (৩৬) ও শাহিন আলম (৫০) রয়েছেন।

এই ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%