০২:৫৮ পি.এম
ইরানের অবরোধের মুখে বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে সৌদি আরব প্রতিরক্ষা জোট গঠন করেছে। এই নতুন জোটের প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি, যিনি সৌদি নৌবাহিনীর একজন কর্মকর্তা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবরটি এসেছে আল জাজিরার মাধ্যমে।
বিবৃতিতে বলা হয়েছে, রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি নতুন জোটের প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জোটের প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল, সদস্য রাষ্ট্রগুলো ও অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ-সমন্বয় এবং জোটের অভিযান পরিচালনার দায়িত্বে থাকছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইরানের প্রতি সমর্থন জানিয়ে হুথি গোষ্ঠী লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযোগকারী বাব এল-মান্দেব প্রণালি এবং লোহিত সাগরের বাণিজ্য জাহাজ চলাচল রুটে অবরোধ জারি করে।
এটি উল্লেখ্য যে, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্য জ্বালানি তেল বৈশ্বিক বাজারে পৌঁছানোর জন্য হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ; এরপর লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালি রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর তেহরান হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে। ফলে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারী দেশগুলো বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের বাণিজ্যপথ ব্যবহার করছে।
সৌদির কাছে বাব এল-মান্দেবের গুরুত্ব ব্যতিক্রমী; কারণ দেশটির অন্যতম প্রধান সমুদ্রবন্দর ইয়ানাবুর এই প্রণালের কাছে অবস্থান করছে। গত জুলাইয়ের শেষের দিকে ইয়ানাবু বন্দরে হুথি গোষ্ঠী ড্রোন হামলা চালায়।
ইয়ানাবুতে হামলার পরেই রিয়াদ এই প্রতিরক্ষা জোট গঠনের প্রক্রিয়া শুরু করে। এরই প্রেক্ষিতে সৌদি মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ৬০টি দেশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এর মধ্যে ১৪টি দেশ জোটে যোগ দিতে সম্মত হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
জোটের সদস্য রাষ্ট্রগুলো হলো— বাহরাইন, বাংলাদেশ, কোমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ পশ্চিমমুখী রপ্তানি বাণিজ্য (বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজার) লোহিত সাগর ও এর আশপাশের রুট দিয়ে পরিচালিত হয়। ফলে এই জলপথের নিরাপত্তা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং বৈশ্বিক নৌ-স্বাধীনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন