ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার ৫০০ পরিবার


বান্দরবানে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার ৫০০ পরিবার

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং ভূমিধসে বান্দরবানে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য জেলা প্রশাসন প্রকাশ করেছে। জেলার প্রায় ৭০ শতাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে পানিবন্দি অবস্থায় পতিত হয়েছেন প্রায় ১২ হাজার ৫০০ পরিবার। একইভাবে আগামী ১৬ জুলাই থেকে জেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার বিষয়ে প্রশাসন পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এখনও এই সম্পর্কে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত জেলায় মোট ৫১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা গিয়েছে। বন্যার সময়ে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ২ দশমিক ৫ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মঙ্গলবার সকাল ৯টার রিপোর্ট অনুযায়ী, সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ৫ দশমিক ৪৮ মিটার এবং মাতামুহুরী নদীর পানি ৩ দশমিক ৭১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

জেলা প্রশাসনের তথ্য বলছে, জেলায় মোট ৪৭টি ভূমিধস ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১টি বড় ধরনের ছিল। লামা উপজেলায় পাহাড় ধসে পাঁচজন এবং পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ার কারণে জেলার ২১টি স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরে সড়ক ও জনপথ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সহযোগিতায় এসব সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে সড়ক ও জনপথ বিভাগের ৬১ কিলোমিটার এবং এলজিইডির ৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চারটি সেতু ও কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সচল করা গেলেও বাকি তিনটির সংস্কারকাজ এখনও চলছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, লামা পৌর এলাকা, বান্দরবান পৌরসভা এবং সদর উপজেলায় জলাবদ্ধতার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হলেও বর্তমানে ৬৭টি আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৫৮২ জন আশ্রয় নিয়েছেন।

এদিকে ২ হাজার ১০৪ হেক্টর কৃষিজমি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৬৮ হেক্টর জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির সম্মুখীন হয়েছেন ৫ হাজার ৩২৩ জন কৃষক।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ত্রাণ কার্যক্রম নিয়ে জেলা প্রশাসন জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৪০০ টন চাল ও ২০ লাখ টাকা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন দুই বেলা করে ৮০ হাজার ৫০০ দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া ৮ হাজার ৫৬০ ব্যাগ ত্রাণসামগ্রী, ৮৭৫ প্যাকেট শিশুখাদ্য এবং তিন লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার, রেড ক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হচ্ছে।

বৈরি আবহাওয়ার কারণে থানচিতে ১৬৭ জন, রুমায় ৩৭ জন এবং আমিয়াখুম এলাকায় চারজন পর্যটক আটকা পড়েছিলেন। পরে বিজিবির সহায়তায় তাদের নিরাপদে থানচি সদরে ফিরিয়ে আনা হয়।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী আন্দোলন বন্যার্তদের পাশে, ত্রাণ সহায়তা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


ইসলামী আন্দোলন বন্যার্তদের পাশে, ত্রাণ সহায়তা অব্যাহত

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। সংগঠনটির কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী বন্যার্ত মানুষের মাঝে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কালিপুর, বনাকাটা, জালিয়াঘাটা, হাজিপাড়া, ছনুয়া, শীলকুপ এবং পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এ ত্রাণ কার্যক্রমের নেতৃত্ব দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি এবং বাঁশখালীর সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা রুহুল্লাহর পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোজাম্মেল হক, মাওলানা ইয়াসীন আমীনী, নবাব আলী, মাওলানা কারী ফোরকান, মাওলানা জসিম উদ্দীন মেসবাহ, মাওলানা মুনির এবং মোহাম্মদ আবদুল কাদেরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ সংসদে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ সংসদে

জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করছেন। মঙ্গলবার বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী প্রথমেই দুঃখ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, "আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।" এসময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মন্ত্রীর এই দুঃখ প্রকাশকে স্বাগত জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। পরীক্ষা পেছানোর দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, "পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা। এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষায় সঠিকভাবে দিতে পারেনি- এই ধরনের কমপ্লেন এসেছে। আমরা, যদিও, সবসময় প্রশ্নপত্রের ব্যাপারে সজাগ ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি আসছে এই পরীক্ষাটি নিয়ে।" তিনি আরো বলেন, "ইতোমধ্যেই বন্যার কারণে আমরা চিটাগাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে। এক্ষেত্রে আমরা ভেবে-চিন্তে দেখেছি, চিটাগাং বোর্ডের পরীক্ষার আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাবো- ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে ছয় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


গোবিন্দগঞ্জে ছয় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় ছয় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রবিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা গোলাপবাগ বাজারে এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে গোলাপবাগ বাজারের একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ১০০টি চায়না দুয়ারি জাল ও ৭০টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। অভিযানের শেষে উপজেলা চত্বরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষককে ঘরে আটকে করে ১০ কোপ মারা হয়েছে, শিক্ষার্থীর মা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


শিক্ষককে ঘরে আটকে করে ১০ কোপ মারা হয়েছে, শিক্ষার্থীর মা গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে একটি ঘরে আটকে রেখে সিঁথি সীমিতা (২৮) নামের এক স্কুলশিক্ষককে নৃশংসভাবে কুপিয়েছে এক নারী শিক্ষার্থীর মা। এ ঘটনায় শিক্ষকের মাথায় ১০টি কোপের গুরুতর আঘাত লেগেছে। পাশাপাশি, তার একটি আঙুলও বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি রয়েছেন। টিউশনির টাকা চাওয়ার কারণে ওই শিক্ষার্থীর মা প্রিয়া বেগম (২৫) এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এ ঘটনার সূত্রপাত হয়। জানা যায়, সিঁথি সীমিতা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকের জন্য প্রিয়ার এক সন্তানকে তিন মাস ধরে তিনি বাসায় গিয়ে পড়ান। এই টিউশনের জন্য সিঁথি মাসে দেড় হাজার টাকা নিয়ে থাকেন। কিছু দিন আগে সিঁথি টিউশনির টাকা প্রিয়ার কাছে চান। এতে প্রিয়া ক্ষুব্ধ হয়ে যান। গতকাল সকালে পাঠদান শেষে বাড়ি ফিরে যাওয়ার মুহূর্তে শিক্ষার্থীর মা প্রিয়া দরজা বন্ধ করে দা দিয়ে সিঁথি সীমিতাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। দরজা আটকানো থাকায় সিঁথি ঘর থেকে বের হতে পারেননি। তার শরীরে অসংখ্য কোপ লেগেছে এবং সাতটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় মানুষের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করেন। প্রথমে সিঁথিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথায় ১০টি কোপ লেগেছে এবং মাথায় ৫০টি সেলাই দিতে হয়েছে। আহত সিঁথি সীমিতা বার্তা দিয়েছেন, "মাথায় প্রথম কোপটি দেওয়ার পর আমি দরজা খোলার চেষ্টা করি। কিন্তু তখন জানতে পারি দরজায় ছিটকিনি লাগানো। পরে আমি আর বের হতে পারিনি।" এদিকে, স্থানীয় লোকজন হামলাকারী প্রিয়াকে পুলিশে প্রেরণ করেন। তিনি একই এলাকার খাবারের হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী। এ ঘটনায় থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে। ভৈরব থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক এমদাদুল কবির জানিয়েছেন, হামলার পেছনে আরও কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%