প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দুঃখ প্রকাশ করছেন। মঙ্গলবার বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী প্রথমেই দুঃখ প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, "আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।" এসময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মন্ত্রীর এই দুঃখ প্রকাশকে স্বাগত জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। পরীক্ষা পেছানোর দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, "পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা। এই পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকেই ভিজেছে এবং পরীক্ষায় সঠিকভাবে দিতে পারেনি- এই ধরনের কমপ্লেন এসেছে। আমরা, যদিও, সবসময় প্রশ্নপত্রের ব্যাপারে সজাগ ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি আসছে এই পরীক্ষাটি নিয়ে।" তিনি আরো বলেন, "ইতোমধ্যেই বন্যার কারণে আমরা চিটাগাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে। এক্ষেত্রে আমরা ভেবে-চিন্তে দেখেছি, চিটাগাং বোর্ডের পরীক্ষার আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাবো- ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন