০৮:৪৮ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। সংগঠনটির কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী বন্যার্ত মানুষের মাঝে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কালিপুর, বনাকাটা, জালিয়াঘাটা, হাজিপাড়া, ছনুয়া, শীলকুপ এবং পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এ ত্রাণ কার্যক্রমের নেতৃত্ব দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি এবং বাঁশখালীর সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা রুহুল্লাহর পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোজাম্মেল হক, মাওলানা ইয়াসীন আমীনী, নবাব আলী, মাওলানা কারী ফোরকান, মাওলানা জসিম উদ্দীন মেসবাহ, মাওলানা মুনির এবং মোহাম্মদ আবদুল কাদেরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন