০৬:১০ পি.এম
ফেনীতে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ টাকাসহ ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। গ্রেফতার হওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আজ রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত ১১টায় ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
ফেনী পৌর এলাকার চাঁড়িপুরের ইসমাইল ম্যানশনের ৪ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে এই জুয়াড়িদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- আনোয়ার হোসেন (৫০), মো. আইয়ুব (৬১), সুজন মোহন্ত (৩৮), আবুল বাশার ভূঁইয়া ওরফে বাশাইন্যা (৪৪), মো. শাহীন (২৮), ওসমান গণি (৩৫), ওমর ফারুক খোকন (৪৮), আনোয়ার হোসেন (৪৫), শরিফ হোসেন (২৯), মো. ইব্রাহিম (৩৯), মো. রনি (২২), মো. শাহেদ (২৪), আবুল হাশেম (৩০), মো. আনিছুর রহমান (৫৫) ও মিজান রহমান (৪৫)। তারা ফেনী জেলাসহ নোয়াখালী, কুমিল্লা ও চণ্ডিপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অপরাধ ও জুয়ামুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন