প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর ২টি সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ২ জন নারীসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত আটকদের মধ্যে ৮ জনকে সাজা দেয় এবং ৪ জনকে অপরাধ বিবেচনায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের দলে ২ জন নারী এবং ৬ জন পুরুষ রয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী সদর ও ১০০ শয্যা জেলা হাসপাতাল এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং র্যাব-১১, সিপিসি-নরসিংদী এর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম।
এ সময় তারা জানান, বহুদিন ধরে এই চক্রটি নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এবং নরসিংদী জেলা সদর হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে রোগীদের টার্গেট করত। তারা উন্নত চিকিৎসা এবং দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম হাসপাতালকেন্দ্রিক যৌথ অভিযানের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনেন। আটককৃতেরা অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন