ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উসকানি: স্বরাষ্ট্র উপদেষ্টা


পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উসকানি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম সোমবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর মন্তব্য করেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির উসকানি দেয়া হচ্ছে।”

জাহাঙ্গীর আলম আরও বলেন, “তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত আছে। রায়কে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু দেখছি না। এখনও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি, বিক্ষিপ্ত ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে।”

এছাড়া, আত্মরক্ষার স্বার্থে গুলি করার বিধান রয়েছে বলে দুর্বৃত্তদের হুঁশিয়ার করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন: আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহা

তিনি উল্লেখ করেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজন হলে আবারও চিঠি দেয়া হবে’ বলে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ প্রদান করে। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে ভক্তদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ এম


মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে ভক্তদের ভিড়

টাঙ্গাইলে সোমবার ১৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। অসংখ্য ভক্ত ও মুরিদানের কন্ঠে "যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী" শ্লোগান গুঞ্জরিত হয়ে উঠেছে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর সমাধিস্থল। ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে সন্তোষের মাজারে।

সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, রেজিস্ট্রার, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করেন। এরপর মওলানা ভাসানীর পরিবার,

টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দেশী বিদেশী অসংখ্য ভক্ত মুরিদান এবং সর্বস্তরের জনতা মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারো দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণ সভা, গণ ভোজ, মেলা সহ দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এনসিপির শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ এম


মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এনসিপির শ্রদ্ধা নিবেদন

মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার (১৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র পক্ষ থেকে টাঙ্গাইলের সন্তোষে মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। হুজুরের আত্নার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, সংগঠক শোয়েব মাহমুদ, খাইরুল কবির, জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, জাতীয় কৃষক শক্তির প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাভেদ, যুব শক্তির জেলা আহবায়ক মীর সায়মন ইসলাম, মূখ্য সংগঠক মজনু মিয়া, ছাত্র শক্তির কেন্দ্রীয় মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সিয়াম, কেন্দ্রীয় সদস্য জাবের, খলিলুর রহমান, জাকসুর নির্বাচিত সদস্য চিশতি, জেলা ছাত্র শক্তির শেরশাহ, মুনসুর হেলাল, মাহাথির, নাজমুল, আলিফ ভূইয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা-উপজেলা এনসিপি থেকে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মাসুদ রানা, মামুন মিয়া, আহসান হাবীব, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার আকাশ, ইসরাত জাহান রুমি, শেখ ফিরোজ আহমেদ, মির্জাপুর উপজেলার প্রধান সমন্বয়কারী খন্দকার মাসুদ পারভেজ, দেলদুয়ার উপজেলার প্রধান সমন্বয়কারী উর্মী আক্তার পরি, সদর উপজেলার প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান সহ জেলা/উপজেলা এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির প্রায় ২ শতাধিক নেতাকর্মী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মান রক্ষা করেছে: জোনায়েদ সাকি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ এম


শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মান রক্ষা করেছে: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে, সামনে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে বানচাল করতে যাতে কোনো শক্তি সক্ষম না হয়, সেদিকে সকলের মনোযোগ দেওয়া প্রয়োজন। জনগণই ঠিক করবে কোন কোন সংস্কার হবে। মওলানা ভাসানী শৈশব থেকে মুক্তির সংগ্রামে লিপ্ত ছিলেন। সেই মুক্তির সংগ্রাম এখনও অব্যাহত রয়েছে। মওলানা ভাসানী আজীবন মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বর্তমানেও আমরা সেই মুক্তির সংগ্রামে লড়াই করে যাচ্ছি।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া জরুরি। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী কায়দায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, তার বিচার প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস, আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিচারের ফলাফল বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাপুরের ৩ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত রায়হান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ এম


মির্জাপুরের ৩ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত রায়হান গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর থানার তিন বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত শিশু রায়হান (১৫) গ্রেফতার হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে র‌্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এই গ্রেফতারটি সম্পন্ন করে।

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে রায়হানকে আটক করা হয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন বছরের শিশু কন্যাকে প্রতিবেশী শিশু রায়হান (১৫) ধর্ষণ করে। ধর্ষণের সময় শিশুর চিৎকার শুনে তার বাবা এগিয়ে আসলে ধর্ষক রায়হান পালিয়ে যায়। পরে শিশুটিকে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। ধর্ষিত শিশুর মা ১১ নভেম্বর মির্জাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে র‌্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু রায়হান (১৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%