প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মন্তব্য করেছেন যে, সামনে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে বানচাল করতে যাতে কোনো শক্তি সক্ষম না হয়, সেদিকে সকলের মনোযোগ দেওয়া প্রয়োজন। জনগণই ঠিক করবে কোন কোন সংস্কার হবে। মওলানা ভাসানী শৈশব থেকে মুক্তির সংগ্রামে লিপ্ত ছিলেন। সেই মুক্তির সংগ্রাম এখনও অব্যাহত রয়েছে। মওলানা ভাসানী আজীবন মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বর্তমানেও আমরা সেই মুক্তির সংগ্রামে লড়াই করে যাচ্ছি।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া জরুরি। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী কায়দায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, তার বিচার প্রক্রিয়া চলছে। আমাদের বিশ্বাস, আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিচারের ফলাফল বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন