প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের মির্জাপুর থানার তিন বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত শিশু রায়হান (১৫) গ্রেফতার হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে র্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প এই গ্রেফতারটি সম্পন্ন করে।
ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে রায়হানকে আটক করা হয়। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন বছরের শিশু কন্যাকে প্রতিবেশী শিশু রায়হান (১৫) ধর্ষণ করে। ধর্ষণের সময় শিশুর চিৎকার শুনে তার বাবা এগিয়ে আসলে ধর্ষক রায়হান পালিয়ে যায়। পরে শিশুটিকে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। ধর্ষিত শিশুর মা ১১ নভেম্বর মির্জাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে র্যাব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু রায়হান (১৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন