ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিয়ানমারের উপকূলে দুইটি নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা


মিয়ানমারের উপকূলে দুইটি নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

মিয়ানমারের উপকূলে জুনের শেষ সময়ে এবং জুলাইয়ের শুরুতে পৃথক দুটি বড় নৌকাডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে একটি বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি মিয়ানমারের উপকূলে ৫০০ জনের বেশি আরোহী বহনকারী দুটি নৌকাডুবির ঘটনা ঘটতে পারে—এমন প্রতিবেদনে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্যে জানা গেছে, নৌকা দুটি জুনের শেষ দিকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। এসব নৌকায় মূলত দেশটির মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এদের মধ্যে কয়েকজন বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকেও যাত্রা করেছিলেন বলে জানা গেছে। কক্সবাজারে বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী মানবেতর পরিবেশে বসবাস করছেন।

উন্নত জীবনের আশায় প্রতিবছরই বহু রোহিঙ্গা ঝুঁকি নিয়ে সাগরপথে যাত্রা করেন। এসব যাত্রায় তারা প্রায়ই মানবপাচারকারী চক্রের দ্বারা পরিচালিত জরাজীর্ণ নৌকা ব্যবহার করতে বাধ্য হন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রায় ২৫০ জন আরোহী বহনকারী একটি নৌকার সঙ্গে যাত্রা শুরুর কিছু সময় পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অন্যদিকে, প্রায় ২৮০ জন আরোহী নিয়ে যাত্রা করা আরেকটি নৌকা গত ৮ জুলাই মিয়ানমারের আয়েয়ারওয়াদি উপকূলে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

আইওএম ও ইউএনএইচসিআর জানিয়েছে, ঘটনা এবং হতাহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও সম্ভাব্য এই ব্যাপক প্রাণহানিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত বছর উত্তর ভারত মহাসাগরে বিপজ্জনক সমুদ্রযাত্রার সময় ৬ হাজার ৫০০ জনের বেশি রোহিঙ্গার মধ্যে প্রায় ৯০০ জন নিখোঁজ বা নিহত হয়েছেন।

জাতিসংঘের এই দুই সংস্থা বলেছে, সর্বশেষ এই মর্মান্তিক ঘটনাগুলো দীর্ঘস্থায়ী সংঘাত, বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের ভয়াবহ প্রভাবকে আবারও সামনে নিয়ে এসেছে।

একই সঙ্গে বহু বছর ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেছে সংস্থাগুলো। তবে তারা জোর দিয়ে বলেছে, শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি জোরপূর্বক বাস্তুচ্যুতি সৃষ্টির মূল কারণগুলো দূর করতে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান করেছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোস্টগার্ড উদ্ধার করল সাগরে ভাসতে থাকা ১৯ জন জেলেকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০১:০১ পি.এম


কোস্টগার্ড উদ্ধার করল সাগরে ভাসতে থাকা ১৯ জন জেলেকে

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে চলমান থাকা একটি ফিশিং বোট থেকে ১৯ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (১৫ জুলাই) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ড এই তথ্য প্রদান করে।

কোস্টগার্ড জানায়, গত ৮ জুলাই হাতিয়া থেকে ‘এফবি মা-২’ নামক ফিশিংবোটটি ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। পরে ১৩ জুলাই বোটটির ইঞ্জিন ভেঙে যাওয়ার কারণে এটি গভীর সমুদ্রে ভাসমান হয়ে পড়ে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারো সাথে যোগাযোগ করতে পারেননি। দুই দিন পর, বুধবার সকাল ১০টার দিকে ওই বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর একজন জেলে কোস্টগার্ডকে তথ্য জানান। বিষয়টি জানার পর, কোস্টগার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন ‘সুরক্ষা’-তে নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন উক্ত উদ্ধারকাজ সম্পর্কে জানান, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন পরীমণি!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০১:১২ পি.এম


আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন পরীমণি!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ফুটবল খেলার প্রতি তার যে গভীর অনুরাগ রয়েছে, সেটি তার ফেসবুক পোস্ট থেকেই জানা যায়। তিনি ভীষণভাবে আর্জেন্টিনার সমর্থক। এই আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক সম্প্রতি ঘোষণা করেছেন যে, তার প্রিয় দল যদি কাপ জিতে, তবে তিনি আবার বিয়ে করবেন।

আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের দিন তিনি এই ঘোষণা দেন। ম্যাচ চলাকালীন সময়ে, পরীমণি নিজস্ব ফেসবুকে একটি স্ট্যাটাস প্রকাশ করেন।

সেই স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লেখেন, 'আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।' তিনি স্ট্যাটাসের শেষে বেশ কয়েকটি ইমোজি যুক্ত করেছেন।

মুহূর্তেই তার পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পায়। মিনিট বিশেকের মধ্যে পোস্টটিতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। তবে মন্তব্যের ঘরটি বন্ধ রেখেছেন এই নায়িকা।

এটি উল্লেখযোগ্য যে, ব্যক্তিগত জীবনে পরীমণি একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগে অনেকবার আলোচনায় এসেছেন। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর উঠে আসে। পরে ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে বিয়ের ছবি প্রকাশিত হয়। এরপর তামিম হাসান নামের একজন সাংবাদিকের সঙ্গে তার বিয়ের কথা শোনা যায়।

পরবর্তীতে, ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেটি বেশিদিন টেকেনি। সর্বশেষ, ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এই দম্পতির সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্রসন্তানও রয়েছে। তবে বিভিন্ন সমস্যার কারণে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজের সঙ্গে পরীমণির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে কোটি টাকার প্রিন্টিং মেশিন ৭ বছর ধরে অচল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


ইবিতে কোটি টাকার প্রিন্টিং মেশিন ৭ বছর ধরে অচল

প্রায় সাত বছর ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোটি টাকার প্রিন্টিং প্রেসের মেশিন অচল হয়ে পড়ে আছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছাপার কাজ বর্তমানে বাইরে থেকে করাতে হচ্ছে। এতে প্রতিবছর অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি গোপনীয় নথির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট দপ্তরে কার্যক্রম প্রায় বন্ধ থাকলেও সেখানে কর্মরত তিন কর্মকর্তা ও দুই কর্মচারী নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন প্রিন্টিং মেশিন ও কাগজ কাটার মেশিন কেনার প্রকল্প বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের সাময়িক সনদ, নম্বরপত্র, টেবুলেশন শিট, পরীক্ষার খাতা, শিক্ষার্থীদের টাকা জমার রসিদ, সনদ, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ডায়েরি, কেন্দ্রীয় গ্রন্থাগার, পরিবহন দপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক শাখার ছাপার কাজ এই প্রিন্টিং প্রেসের আওতায় পড়ে।

মেশিনটি অচল থাকায় এসব কাজ এখন বাইরের ছাপাখানার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে বাংলাদেশ সরকার বিশ্ববিদ্যালয়কে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি প্রিন্টিং মেশিন দেয়। ২০০৫ সালের বন্যায় প্রিন্টিং প্রেসে পানি ঢুকে মেশিনটি ক্ষতিগ্রস্ত হয়। পরে দীর্ঘকাল ব্যবহৃত না হওয়ায়, বিশেষ করে করোনা মহামারির সময়, মেশিনটি পুরোপুরি অচল হয়ে পড়ে।

এরপর থেকে নতুন মেশিন কেনার উদ্যোগ চললেও তা এখনো বাস্তবায়ন হয়নি। বর্তমান প্রিন্টিং প্রেসের দায়িত্বে থাকা অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম আরটিভিকে জানান, নতুন মেশিন কেনার জন্য আবেদন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে মেশিনের মূল্য ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব ছাপার কাজ বাইরে থেকে করতে হচ্ছে। এতে বছরে প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা ব্যয় হচ্ছে।

প্রকল্প পরিচালক ড. মো. নওয়াব আলী আরটিভিকে জানান, প্রথমে ৫৪ লাখ টাকার বাজেট থাকলেও তিন দফা দরপত্র আহ্বান করেও মেশিন কেনা সম্ভব হয়নি। পরে বিভিন্ন প্রকল্প থেকে অর্থ সমন্বয় করে ১ কোটি ৫৫ লাখ টাকার নতুন বাজেট প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবটি ইউজিসির সুপারিশ পেয়েছে এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। অনুমোদন পেলেই নতুন করে দরপত্র আহ্বান করা হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের একটি অনলাইন সভা হয়েছে। তারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছে।

এদিকে প্রেস প্রশাসকের মতে, পুরোনো মেশিনটি মেরামত করলে তা আবারও ব্যবহার উপযোগী করা সম্ভব। অন্যদিকে প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন মেশিন কেনা হলে পুরোনোটি মেরামত করে উভয় মেশিন চালু রাখা যাবে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাপার কাজের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর উত্তরায় বাস চাপায় ২ সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০১:২২ পি.এম


রাজধানীর উত্তরায় বাস চাপায় ২ সাংবাদিকের মৃত্যু

ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ : রাজধানীর উত্তরায় আজ ভোরে একটি সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের নাম হলো মো. রবিউল আলম রাজু (৬২) এবং শাকিবুল হাসান (৩৫)।

জানা গেছে, গভীর রাতে খেলা দেখে বাসায় ফেরার সময় উত্তরা জসীম উদ্দীন মোড় এবং রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় তাদের মোটরসাইকেলকে একটি বেপরোয়া গতির বাস চাপা দেয়। এ কারণে তাদের ওপর ঘটে এই দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ’ুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে যে, একটি বড় বাস তাদের মোটরসাইকেল দু’টিকে ধাক্কা দিয়েছে। যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটিকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, কিন্তু উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মানসুর বাসস’কে এ বিষয়ে জানান।

নিহত দু’জনেই আগামী শনিবার অনুষ্ঠিতব্য উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রাণের বাংলাদেশ এর রবিউল আলম রাজু প্রার্থী ছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত ২ সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%