প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ফুটবল খেলার প্রতি তার যে গভীর অনুরাগ রয়েছে, সেটি তার ফেসবুক পোস্ট থেকেই জানা যায়। তিনি ভীষণভাবে আর্জেন্টিনার সমর্থক। এই আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক সম্প্রতি ঘোষণা করেছেন যে, তার প্রিয় দল যদি কাপ জিতে, তবে তিনি আবার বিয়ে করবেন।
আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের দিন তিনি এই ঘোষণা দেন। ম্যাচ চলাকালীন সময়ে, পরীমণি নিজস্ব ফেসবুকে একটি স্ট্যাটাস প্রকাশ করেন।
সেই স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লেখেন, 'আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।' তিনি স্ট্যাটাসের শেষে বেশ কয়েকটি ইমোজি যুক্ত করেছেন।
মুহূর্তেই তার পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পায়। মিনিট বিশেকের মধ্যে পোস্টটিতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। তবে মন্তব্যের ঘরটি বন্ধ রেখেছেন এই নায়িকা।
এটি উল্লেখযোগ্য যে, ব্যক্তিগত জীবনে পরীমণি একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগে অনেকবার আলোচনায় এসেছেন। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর উঠে আসে। পরে ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে বিয়ের ছবি প্রকাশিত হয়। এরপর তামিম হাসান নামের একজন সাংবাদিকের সঙ্গে তার বিয়ের কথা শোনা যায়।
পরবর্তীতে, ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেটি বেশিদিন টেকেনি। সর্বশেষ, ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এই দম্পতির সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্রসন্তানও রয়েছে। তবে বিভিন্ন সমস্যার কারণে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজের সঙ্গে পরীমণির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন