প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে চলমান থাকা একটি ফিশিং বোট থেকে ১৯ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (১৫ জুলাই) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ড এই তথ্য প্রদান করে।
কোস্টগার্ড জানায়, গত ৮ জুলাই হাতিয়া থেকে ‘এফবি মা-২’ নামক ফিশিংবোটটি ১৯ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। পরে ১৩ জুলাই বোটটির ইঞ্জিন ভেঙে যাওয়ার কারণে এটি গভীর সমুদ্রে ভাসমান হয়ে পড়ে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারো সাথে যোগাযোগ করতে পারেননি। দুই দিন পর, বুধবার সকাল ১০টার দিকে ওই বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর একজন জেলে কোস্টগার্ডকে তথ্য জানান। বিষয়টি জানার পর, কোস্টগার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন ‘সুরক্ষা’-তে নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। তারা চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন উক্ত উদ্ধারকাজ সম্পর্কে জানান, উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন