প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৬ জুলাই, ২০২৬ : রাজধানীর উত্তরায় আজ ভোরে একটি সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের নাম হলো মো. রবিউল আলম রাজু (৬২) এবং শাকিবুল হাসান (৩৫)।
জানা গেছে, গভীর রাতে খেলা দেখে বাসায় ফেরার সময় উত্তরা জসীম উদ্দীন মোড় এবং রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় তাদের মোটরসাইকেলকে একটি বেপরোয়া গতির বাস চাপা দেয়। এ কারণে তাদের ওপর ঘটে এই দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ’ুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে যে, একটি বড় বাস তাদের মোটরসাইকেল দু’টিকে ধাক্কা দিয়েছে। যদিও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটিকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, কিন্তু উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মানসুর বাসস’কে এ বিষয়ে জানান।
নিহত দু’জনেই আগামী শনিবার অনুষ্ঠিতব্য উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রাণের বাংলাদেশ এর রবিউল আলম রাজু প্রার্থী ছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত ২ সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন