ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

উন্মুক্ত থাকবে জলাশয়, নদী-খাল খনন কর্মসূচি হচ্ছে জোরদার: টুকু


উন্মুক্ত থাকবে জলাশয়, নদী-খাল খনন কর্মসূচি হচ্ছে জোরদার: টুকু

 হাওরাঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে, সরকারের সিদ্ধান্ত হলো দেশের সকল উন্মুক্ত জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখা হবে। একইসাথে, অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষার জন্য অগ্রাধিকার ভিত্তিতে নদী ও খাল খনন কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে।

আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্যজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সরকারের মূল নীতি হচ্ছে—জাল যার, জল তার। এই নীতি অনুযায়ী সবার জন্য, বিশেষ করে প্রকৃত মৎস্যজীবীদের সুবিধার্থে জলাশয় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ইজারা প্রথার কারণে সৃষ্ট সমস্যার কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ইজারা দেওয়ার ফলে প্রভাবশালীরা যেভাবে হাওর বা জলাশয় দখল করে রাখতো এবং সাধারণ মানুষকে নামতে বাধা দিত, সেই প্রতিবন্ধকতা দূর করা হবে। সরকার আইনগতভাবে এই ধরনের সকল বাধা দূর করার উদ্যোগ নিয়েছে যাতে সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা নির্বিঘ্নে জলাশয়ে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারে।

হাওরের জলাশয়গুলো ইজারামুক্ত করার প্রশ্নে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মহান স্বাধীনতার ঘোষক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যেই খাল ও নদী খনন এবং জলাশয়কে কিভাবে ঠিক রাখা যায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন এবং উদ্বোধনও করেছেন। ইতোমধ্যে অনেকগুলো খাল ও নদী খনন করা হয়েছে।

কাজেই, এই নদীর নাব্যতা যাতে না কমে যায় এবং জলাবদ্ধতায় যাতে মানুষ দুর্ভোগে না পড়ে, জলাশয়গুলোতে যাতে মৎস্য চাষ করতে পারে, সেই ব্যাপারে আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি।

মত বিনিময়কালে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

এছাড়াও, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সার্কিট হাউজে এই ব্রিফিং শেষে, দিনব্যাপী সরকারি সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী জেলার মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাটের পথসভায় অংশগ্রহণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।

দিনব্যাপী এই সফরে তিনি পরবর্তীতে খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের রোয়াইল ও নাওটানা সংযোগস্থলে ফিশারিতে মাছের পোনা অবমুক্তকরণ, সদরের বাজোয়াইল কীর্তনখোলা ফিশারি এবং মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর চিরাডুবি হাওরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন। সফর শেষে আজ রাতেই প্রতিমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক মন্দার প্রভাবে রপ্তানি হ্রাস, জুনে উন্নতির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


বৈশ্বিক মন্দার প্রভাবে রপ্তানি হ্রাস, জুনে উন্নতির সম্ভাবনা

বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্যের পরিমাণ রেকর্ড পরিমাণ বেড়েছে। তবে ইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক মন্দার কারণে দেশের মোট রফতানি আয় কিছুটা কমে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের শুল্ক (ট্যারিফ) জটিলতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রত্যাশিত অর্ডার না আসায় শুধু তৈরি পোশাক খাতেই প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি কমেছে। তবে জুন মাসে তৈরি পোশাক থেকে ৩ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং সব মিলিয়ে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার রফতানি আয় হয়েছে। এটি মাসিক আয়ের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রফতানি আয় ৪৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৭ বিলিয়ন ডলার কম। আগের ২০২৪-২৫ অর্থবছরে রফতানি আয় ছিল ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার।

ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্টোর বাংলাদেশ থেকে তৈরি পোশাকের অর্ডার কমিয়ে দেয়ায় সংকট আরও বেড়েছে। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এস এস আবু তৈয়ব বলেন, "বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশের সামগ্রিক রফতানি কমেছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের রফতানি আয়ও কমে গেছে।"

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চামড়া ও চামড়াজাত পণ্যে ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আয় হয়েছে ১ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার এবং পাট ও পাটজাত পণ্যে ৭ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধিতে আয় হয়েছে ৮৮৩ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া হোম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং কৃষিজাত পণ্যের রফতানিও বেড়েছে।

তবে তৈরি পোশাক খাতকে ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এই খাত থেকে ৩৯ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় হলেও, ২০২৫-২৬ অর্থবছরে তা ১ দশমিক ৬৪ শতাংশ কমে ৩৮ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে।

বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট মো. রফিক চৌধুরী বলেন, "এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ চলছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে কীভাবে প্রবৃদ্ধি ধরে রাখা যায়, সে বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে।"

২০২৫-২৬ অর্থবছরের শুরুটা অবশ্য ভালোই ছিল। ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তৈরি পোশাক খাত থেকে ৩ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় হয়েছিল। কিন্তু আগস্টে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ট্যারিফ বাড়ানোর পর গার্মেন্টস খাত চাপে পড়ে। অতিরিক্ত ব্যয় এড়াতে বিদেশি ক্রেতারা অর্ডার কমিয়ে দেয়ায় রফতানি আয়ও কমতে শুরু করে।

তবে জুন মাসে আবার আশার আলো দেখা গেছে। আগের অর্থবছরের একই সময়ে রফতানি আয় ছিল ৩ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এবারের আয় বেড়ে ৪ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিজিএমইএর পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, "মানুষের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকায় বিশ্বজুড়ে বিক্রি কমেছে। শুধু ইউরোপ বা আমেরিকা নয়, প্রায় সব বাজারেই একই ধরনের সংকট চলছে।"

এদিকে রফতানি আয় কিছুটা কমলেও আমদানি-রফতানি বাণিজ্যের পরিমাণ বেড়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৭ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধিতে ৩৫ লাখ ৩১ হাজার কন্টেইনার, ৫ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধিতে ১৩ কোটি মেট্রিক টন কার্গো এবং ৬ দশমিক ৩৫ শতাংশ প্রবৃদ্ধিতে ৪ হাজার ৩৩৬টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে।

তবে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি, বন্দর ও কাস্টমসে অতিরিক্ত শুল্ক ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, "যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বেড়েছে। পাশাপাশি ভ্যাট, ট্যাক্স এবং বন্দরের খরচও বৃদ্ধি পেয়েছে। এসব ব্যয় উৎপাদন খরচে যুক্ত হওয়ায় বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করে অর্ডার পাওয়া কঠিন হয়ে পড়েছে।"

নানা চ্যালেঞ্জ ও জটিলতার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি ৪ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একক দেশ হিসেবে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রফতানি আয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার ও ছাউনি নিশ্চিতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার ও ছাউনি নিশ্চিতের নির্দেশ

চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি নিরসনের জন্য প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ার ও অপেক্ষমাণ ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এছাড়া কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সকল পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য এই নির্দেশনা প্রদান করা হয়।

বোর্ডের আদেশে উল্লেখ করা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় ধরে বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকার কারণে তাদের তীব্র রোদ ও বৃষ্টির মধ্যে কষ্ট পেতে হয়।

এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী দল না থাকার কারণে অনাকাঙ্ক্ষিত জটলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের কল্যাণের কথা মাথায় রেখে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও ছাউনি রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্র প্রধানদের স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া

ঢাকা, ৩ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ শনিবারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনা হয়েছে। এ তথ্য রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কয়েক কোটি মানুষের পাশাপাশি কয়েকটি দেশের বিশিষ্ট ব্যক্তিদের থাকার কথা রয়েছে। মোহাম্মদ বাকের গালিবাফ, তেহরানের প্রধান আলোচক, খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারে জনগণকে ব্যাপকভাবে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি থেকে তেহরান এই খবরটি এসেছে।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, খামেনির কফিন শোকগ্রস্ত মানুষদের দ্বারা কাঁধে করে ইসলামি প্রজাতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ভেন্যু গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে যাওয়া হচ্ছে।

অন্য একটি ছবিতে অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বের অনুষ্ঠানে কালো পোশাক পরা মানুষের ঢল দেখা যাচ্ছে। লাল ফুলের সাজসজ্জা ও বাতাসে ঝুলন্ত সাদা প্রজাপতির পটভূমিতে কফিনটি স্থাপন করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উৎপন্ন যুদ্ধের তীব্রতা বর্তমানে স্থগিত হয়ে খামেনির জনসাধারণের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যখন দুটি দেশের মধ্যে সংঘাত বন্ধে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পরে ভঙ্গুর যুদ্ধবিরতি চালু রয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান জানাচ্ছে, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অনুষ্ঠানে যোগ দেবেন।

চীন, আফগানিস্তান এবং ককেশাস অঞ্চলের ইরানের প্রতিবেশী দেশগুলোও প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার গ্র্যান্ড মোসাল্লার প্রস্তুতির জন্য কর্মীরা ব্যস্ত ছিলেন। নিরাপত্তা বাহিনী চলাচলকারী গাড়িগুলো থামিয়ে দিচ্ছিল। সেখানে কৌতূহলী মানুষের ভিড় জমেছিল।

মাথায় টুপি ও মুখে স্কার্ফ জড়িয়ে কাজ করা কর্মী হোসেইন মোঘাদ্দাসি বলেছেন, ‘আমরা আমাদের শহীদ নেতার বিদায় অনুষ্ঠানের জন্য ফুলের গাছ লাগাচ্ছি ও গাছে পানি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ইরানের সব প্রান্ত থেকে মানুষ আসবে। বিশাল জনসমাগম হবে।’

তেহরানের প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসের গৌরবময় একটি অধ্যায় রচনায় আমি সমগ্র ইরানি জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেছেন, ‘প্রতিশোধের জন্য জাতির আহ্বান পুরো বিশ্বের কানে পৌঁছাতে হবে।’

অনেকে খামেনিকে শিয়া মুসলমানদের আধ্যাত্মিক নেতা হিসেবে মনে করেন। তিনি রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তাঁর কমপ্লেক্সে চালানো হামলায় বয়সে ৮৬ বছর হয়ে নিহত হন।

তাঁর মরদেহ তিন দিন গ্র্যান্ড মোসাল্লায় থাকবে। বিশাল এ কমপ্লেক্সটিকে খামেনির ছবি ও উদ্ধৃতিসংবলিত ব্যানারে সাজানো হয়েছে। হামলায় নিহত তাঁর স্বজনদের মরদেহও সেখানে রাখা হবে।

কর্তৃপক্ষের ধারণা, অন্ত্যেষ্টিক্রিয়ায় দেড় কোটি থেকে দুই কোটি মানুষ অংশ নেবে। এটি হলে দেশের ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

গালিবাফ একে ইরানের ইতিহাসের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি’ বলে মন্তব্য করেছেন।

অনুষ্ঠানের সময় তেহরান ও পবিত্র নগরী কোম ও মাশহাদে সরকারি ছুটি থাকবে। এ দুটি শহরে পরবর্তীতে অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষ শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে যান চলাচলে বিধিনিষেধ থাকায় শহরের কেন্দ্রের বড় অংশ ব্যক্তিগত যানবাহনের জন্য অগম্য থাকবে।

শুক্রবার থেকে তেহরানের আকাশসীমা আংশিক এবং সোমবার তো পুরোপুরি বন্ধ থাকবে।

তেহরানের অনুষ্ঠান শেষে খামেনির মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় নেওয়া হবে। এরপর ৯ জুলাই তাঁর জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হবে।

সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জনসমক্ষে আসা খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতাবা খামেনিকে তেহরানের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা, তা এখনও জানা যায়নি।

প্রায় ৩০টি দেশের প্রতিনিধিদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিবেশী ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান থেকেও মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী সমিতির নির্বাচন: মেয়ের জন্য কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


শিল্পী সমিতির নির্বাচন: মেয়ের জন্য কাঁদলেন অভিনেত্রী আনোয়ারা

বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে সাজ সাজ রব চলছে। এই নির্বাচনে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়ছেন। নির্বাচনী প্রচারণার জন্য তার মা কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা মঞ্চে এসে কেঁদে ফেলেছেন।

কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা ও তার মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির একটি ছবি সংগৃহীত।

জানা গেছে, নব্বই দশকের জনপ্রিয় সিনেমা ‘চাঁদের আলো’ ও ‘শ্রাবণ মেঘের দিন’-এর নায়িকা রুমানা ইসলাম মুক্তি দীর্ঘদিন রূপালি পর্দা থেকে দূরে থাকলেও সবসময় এফডিসির শিল্পীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এবার সরাসরি ‘আরমান-মুক্তি’ পরিষদের প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইতোমধ্যে নির্বাচনী আমেজে গত বুধবার রাতে আরমান-মুক্তি পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। ঢালিউডের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা বেগম মেয়ে মুক্তির জন্য ভোট চাইতে এসে মঞ্চে প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন। তার এই আকুতি ও কান্না উপস্থিত সাধারণ শিল্পীদের মনেও গভীর প্রভাব ফেলে।

এটা জানা গেছে, মূলত মুক্তি নিজের একান্ত ইচ্ছায় এই নির্বাচনে আসতে চাননি; বরং তার মায়ের দীর্ঘদিনের আকাক্সক্ষা, সাধারণ সদস্যদের আগ্রহ এবং মায়ের স্বপ্ন পূরণের জন্য তিনি ভোটে দাঁড়িয়েছেন। মা আনোয়ারার একটাই চাওয়া—তার মেয়ে যেন চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়াতে পারে এবং তাদের কল্যাণে কাজ করতে পারে।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানের মঞ্চে প্রবীণ অভিনেত্রী আনোয়ারা যখন বক্তব্য দিতে গিয়ে পুরোনো দিনের স্মৃতির কথা ধরে আসছিলেন, তখন তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ এফডিসির সঙ্গে তার জীবনের বহু বছরের স্মৃতি আছে।

জীবনের এই শেষ সময়ে এসে যখন তিনি মেয়ের জন্য সকলের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করার সময়, তখন তিনি নিজের কান্না চেপে রাখতে পারেননি। মাইক্রোফোনের সামনে এসে তিনি ডুকরে কেঁদে ওঠেন এবং বলেন, ‘আমার মেয়ে আপনাদেরই বোন, মেয়ে এবং সহকর্মী। ও আমার স্বপ্নপূরণ করতে এখানে এসেছে। আপনাদের জন্য কাজ করতে চায়। আপনারা ওকে ফিরিয়ে দেবেন না।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%