প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি নিরসনের জন্য প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ার ও অপেক্ষমাণ ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
এছাড়া কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সকল পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য এই নির্দেশনা প্রদান করা হয়।
বোর্ডের আদেশে উল্লেখ করা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে, পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় ধরে বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকার কারণে তাদের তীব্র রোদ ও বৃষ্টির মধ্যে কষ্ট পেতে হয়।
এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী দল না থাকার কারণে অনাকাঙ্ক্ষিত জটলা ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের কল্যাণের কথা মাথায় রেখে এখন থেকে প্রতিটি কেন্দ্রের বাইরে চেয়ার ও ছাউনি রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্র প্রধানদের স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন