ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিকে ঘিরে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ


মেসিকে ঘিরে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের কিশোর তারকা লামিন ইয়ামালের উচ্ছ্বাসের সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল মেসির মুখে। তিনি সম্পূর্ণ বিধ্বস্ত ভাবে উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনা সমর্থকেরা যেভাবে তার নাম ধরে গান গাইছিল, মেসি তখন গভীর দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাদের দিকে তাকিয়ে ছিলেন।

হয়তো তখন তার মনে হচ্ছিল, বিশ্বকাপে এমন ভালোবাসা পাওয়ার এটাই শেষ মুহূর্ত।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, যিনি মেসির মতোই টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের চেষ্টা করেছিলেন, টুর্নামেন্টে কিংবদন্তি ফরোয়ার্ড মেসির এটাই শেষ ম্যাচ কিনা, সে প্রশ্নে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।

একই সঙ্গে ডিসেম্বর মাসে তার মেয়াদ শেষ হতে যাওয়া নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবছিলেন তিনি।

স্কালোনি বলেন, তিনি মেসির সঙ্গে এ বিষয়ে কথা বলেননি। এরপর তিনি নিজেই কাঁদতে শুরু করেন এবং সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান।

সাধারণত বয়স বাড়লে ফুটবলারদের খেলার মান পড়ে যায়। কিন্তু সেরা খেলোয়াড়রা নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মেসি অবশ্য কেবল মানিয়ে নেননি। তিনি খেলাটিকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন যাতে তার বয়স বা গতির অভাব বাধা না হয়ে দাঁড়ায়।

১৬ বছর বয়সে বার্সেলোনায় অভিষেকের পর থেকে মেসি অন্তত পাঁচবার নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। আজকের আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির মেসি সেই দীর্ঘ পরিবর্তনেরই ফল।

৩৯ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নেমে তিনি তার পায়ের জাদু দেখিয়ে মুগ্ধ করেছেন পৃথিবীর ফুটবল প্রেমীদের।

কিন্তু গতরাতের ফাইনালের পর মনে হতে পারে যে মেসির অবিস্মরণীয় বিশ্বকাপ যুগের অবসান ঘটতে চলেছে এবার - তবে শেষ ম্যাচে যেন মনে হল তার নিজ দলই তাকে প্রতারণা করেছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণাত্মক মনোভাবের মাশুল গুনেছেন মেসি ও তার দল।

ফলস্বরূপ, শিরোপা ছাড়া বিশ্বমঞ্চে নিজের সম্ভাব্য শেষ ম্যাচটি খেলেছেন আর্জেন্টাইন মহানায়ক।

ভুল কৌশলে খেলা

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার আক্রমণাত্মক ও মারমুখী মনোভাব মেসির খেলায় কোনো সাহায্য তো করেইনি, বরং উল্টো ওই কৌশল আর্জেন্টিনা দলের প্রধান অনুপ্রেরণা ও দলনেতাকে ম্যাচের বেশিরভাগ সময় কার্যত একজন নিষ্ক্রিয় দর্শক বানিয়ে রেখেছিল। স্পেনের এই জয়টি ছিল মূলত ফুটবলের জয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

কারণ পুরো ম্যাচে আর্জেন্টিনার পুরো মনোযোগ ফুটবল বাদে অন্য সবকিছুর দিকে ছিল বলে মনে হচ্ছিল।

ম্যাচের শুরুর দিকে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিন্সিক এমন শিথিলতা দেখান, যা পুরো বিশ্বকাপ জুড়ে প্রতিপক্ষ দলগুলোকে ক্ষুব্ধ করেছে।

দানি ওলমোর ওপর আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের একটি মারাত্মক ফাউলের পরও তাকে কেবল মৃদু সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

এর প্রতিবাদে স্পেনের সমর্থকেরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম ধরে ব্যাঙ্গাত্মক স্লোগান দিতে শুরু করেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

এটি মূলত সেইসব ষড়যন্ত্র তত্ত্বের দিকে ইঙ্গিত দেয়, যেখানে দাবি করা হয়েছে যে টুর্নামেন্টের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের কারণেই আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ এত সহজ হয়েছে।

খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণ

আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস মিকেল ওয়ারজাবালকে ফাউল করার জন্য ম্যাচের প্রথম হলুদ কার্ড পাওয়ার আগে ম্যাচের ৪০ মিনিট কেটে গিয়েছিল - যা এই বিশাল স্টেডিয়ামে থাকা অনেকের কাছে ছিল এক চরম বিদ্রূপের বিষয়।

আর্জেন্টিনার স্পষ্ট প্রতিভা, যা তারা সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাস্ত করে দেখিয়েছিল, তা এভাবে নষ্ট করার কৌশলে নেমে আসতে দেখাটা ছিল হতাশাজনক দৃশ্য - যা কোনোভাবেই মেসির প্রতিভা ও প্রভাব বিস্তারের জন্য সহায়ক ছিল না। মেসি নিজেও এক পর্যায়ে এতে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্ব চায় বাংলাদেশ

স্পেনের মার্ক কুকুরেয়াকে বহিষ্কার করার জন্য তিনি রেফারিকে ইঙ্গিত দিয়েছেন, কারণ কুকুরেয়া মুখের ওপর হাত রেখে কথা বলছিলেন।

এই বিশ্বকাপে যদি কোনো খেলোয়াড় আক্রমণাত্মকভাবে এই কাজটি করেন, তবে তা লাল কার্ড পাওয়ার মতো অপরাধ।

এর ঠিক আগে আর্জেন্টিনার পারফরম্যান্সের সবচেয়ে নিম্নমুখী মুহূর্তটি আসে, যখন খেলা অতিরিক্ত সময়ে যাওয়ার ঠিক আগে এনজো ফার্নান্দেজ কোনো কারণ ছাড়াই কুবারসির ওপর চড়াও হন।

চেলসি মিডফিল্ডার যখন তার প্রতিপক্ষকে মাটিতে আছড়ে ফেলেন, তখন তিনি বলের দিকেও তাকাচ্ছিলেন না। তার দ্বিতীয় হলুদ কার্ড পাওয়াটা পুরোপুরি যৌক্তিক ছিল।

৯০ মিনিটে কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা

বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে আর্জেন্টিনা প্রথম দল হিসেবে নির্ধারিত ৯০ মিনিটে কোনো শট নিতে পারেনি।

আর ম্যাচের ১১৭তম মিনিটে তীব্র হতাশার মধ্যে যখন তারা শট নেয়ার সুযোগ পায়, তখন মেসির নেয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়।

স্পেনের অন টার্গেট শট ছিল ১২টি। আর্জেন্টিনার ছিল শূন্য। হতবাক করা প্রথমার্ধে আর্জেন্টিনা প্রতিপক্ষের শেষ তৃতীয়াংশে যত পাস দিয়েছে, তার চেয়ে বেশি ফাউল করেছে।

পাসের সংখ্যা যেখানে ছিল আটটি, ফাউল ছিল নয়টি। এটাই ফাইনাল ম্যাচে তাদের খেলার ধরনকে ফুটিয়ে তুলেছিল।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসির সাথে কাঁদছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে একটি অশোভন হাতাহাতি শুরু হয় কিছুক্ষণের মধ্যেই।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার পর লেয়ান্দ্রো পারেদেস - নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে - আক্রমণাত্মক ভূমিকা নেন এবং এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন।

এরপর স্পেনের গাভিকে মাটিতে ফেলে দেওয়ার ঘটনাতেও তিনি জড়িত ছিলেন।

এই অসাধারণ বিশ্বকাপকে এমন একটি অপ্রীতিকর সমাপ্তির জন্য মনে রাখা উচিত হবে না।

বিশ্বকাপ ফাইনালে যা বিশ্বমঞ্চে মেসির ৩৪তম ম্যাচ, এরপর ধরে নেয়া হচ্ছে তিনি হয়ত পরের বিশ্বকাপে আর নাও খেলতে পারেন।

তবে, এ কথা মানতেই হবে যে এই আর্জেন্টাইন জাদুকর ফুটবল পিচে পা রাখা সেরা খেলোয়াড়দের মধ্যে একজন।

সূত্র: বিবিসি বাংলা

ফিল ম্যাকনালটি/প্রধান ফুটবল বিষয়ক লেখক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ দিন ধরে বন্ধ কক্সবাজার রুটের ট্রেন, লোকসানে রেলওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


পাঁচ দিন ধরে বন্ধ কক্সবাজার রুটের ট্রেন, লোকসানে রেলওয়ে

চট্টগ্রাম অঞ্চলের টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার ফলস্বরূপ চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিন ট্রেন চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটের জানআলীহাট এবং ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশে প্রায় দুই ফুট রেললাইন পানির নিচে তলিয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য, রেল কর্তৃপক্ষ এ রুটে ট্রেন চলাচল পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ রেলওয়ে অগ্রিম কাটা টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময়ে মোট ১১ হাজার ৩৩৭টি টিকিট ফেরত নেওয়া হয়। এর ফলস্বরূপ, যাত্রীদের ৮৭ লাখ ৮৫ হাজার ৩৪৪ টাকা ফেরত দেওয়া হয়েছে, যা রেলওয়ের জন্য একটি বড় ধরনের আর্থিক ক্ষতি হিসেবে বিবেচিত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানান, অত্যাধিক বৃষ্টির কারণে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে চলে গেলেও অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে পানি নেমে গেলে সরেজমিন পরিদর্শন করার পর এ রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়। বন্ধের সময় যেসব যাত্রী অগ্রিম টিকিট কেটেছিলেন, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ১৯৯৫ সালে চট্টগ্রাম নগরের ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী শমসেরপাড়া এলাকাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য রেললাইনের সমান্তরালে একটি নতুন খাল খনন এবং প্রায় ২০ হেক্টর এলাকায় অতিরিক্ত বৃষ্টির পানি সংরক্ষণের জন্য জলাধার নির্মাণের সুপারিশ করা হয়েছিল। কিন্তু প্রায় তিন দশকেও এই সুপারিশগুলো বাস্তবায়িত হয়নি। ফলে ভারী বর্ষণে শমসেরপাড়া এলাকার রেললাইন পাঁচ দিন পানির নিচে থাকার কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটে।

অপরদিকে, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত রেলপথ ডুয়েলগেজে উন্নীত করার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রায় ১০ হাজার ৭৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরের নিচু এলাকায় রেললাইন প্রায় পাঁচ ফুট উঁচু করা হবে। রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সম্প্রতি ক্ষতিগ্রস্ত রেলপথ পরিদর্শন করে জানান, প্রকল্পটির দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। রেললাইন উঁচু হলে ভবিষ্যতে ভারী বর্ষণেও এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা রয়্যাল গ্রিন লায়ন্স ক্লাবের নতুন নেতৃত্বে আবুল হাসান-আশফাক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


ঢাকা রয়্যাল গ্রিন লায়ন্স ক্লাবের নতুন নেতৃত্বে আবুল হাসান-আশফাক

বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের ২০২৬-২৭ সেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন মো. আবুল হাসান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. আশফাক হোসেন আকন্দ। ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. আরিফুর রহমান সোহেল।

শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ক্লাবের মাসিক সভায় বিদায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এর আগে ক্লাব সদস্যদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপারসন ক্লাব ও ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন লায়ন মো. নজরুল ইসলাম।

নবগঠিত পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ কামাল পাটোয়ারী, যুগ্ম সম্পাদক লায়ন এনামুল হক মাসুম, সার্ভিস চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শফিকুল্লাহ, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন সাইফুল ইসলাম সুমন, এল.সি.আই.এফ. চেয়ারপারসন লায়ন মিল্লাত হোসেন মিল্টন এবং পরিচালক লায়ন মো. বাহাউদ্দিন ও লায়ন উজ্জ্বল কুমার হাওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবগঠিত পরিচালনা কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং মানবসেবা, সদস্য উন্নয়ন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ক্লাব কার্যকর ভূমিকা পালন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালুচরে বাদাম চাষে সাফল্য, মাদারীপুরের কৃষকদের নতুন আশার আলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


বালুচরে বাদাম চাষে সাফল্য, মাদারীপুরের কৃষকদের নতুন আশার আলো

এক সময় পদ্মা নদীর বিস্তীর্ণ বালুকা চরটি বছর ধরে অনাবাদি অবস্থায় পড়ে ছিল। তবে এখন সেই চরটি পরিবর্তিত হয়ে বাদাম চাষের জন্য সবুজ আবহাওয়ায় পরিণত হয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলার চরগুলোতে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলন দেখা গেছে এবং চাষিরা দারুণ বাজারদরের সুবিধা পাচ্ছেন। কৃষকদের প্রত্যাশা, এবার বাদাম বিক্রির মাধ্যমে তাদের গত বছরের ক্ষতির ক্ষতিপূরণ সম্ভব হবে।

জেলার বিভিন্ন চর, যেমন চর জানাজাত, মাদবরেরচর, কাঁঠালবাড়ী, সন্ন্যাসীরচর, বন্দরখোলা, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী ও শিরুয়াইল ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে বাদাম চাষ করা হয়েছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠগুলো বাদাম ঘরে তোলার উৎসবে পরিণত হয়েছে। ভোরের আলো ফুটতেই কৃষক ও কৃষাণীদের ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে। দিনভর চলতে থাকে বাদাম তোলা, গাছ থেকে বাদাম আলাদা করা এবং রোদে শুকানোর কাজ।

কৃষকরা জানান, পদ্মার বেলে মাটি বাদাম চাষের জন্য খুবই উপযুক্ত। এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে বাদাম চাষের জন্য খরচ পরিমাণ ১২ থেকে ১৫ হাজার টাকা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিবিঘায় ৭ থেকে ৮ মণ পর্যন্ত বাদাম উৎপাদন করা যায়। বর্তমানে প্রতি মণ বাদামের দাম ৫ থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। উৎপাদন খরচ বাদ দিয়েও চাষিরা ভালো লাভ করছেন, তাই প্রতিবছর চরাঞ্চলে বাদাম চাষের প্রতি আগ্রহ বাড়ছে। অনেক চাষি আগামী মৌসুমে আরও বেশি জমিতে বাদাম চাষ করার পরিকল্পনা করছেন।

চর জানাজাত এলাকার কৃষক রহিম শেখ মন্তব্য করেন, ‘গত বছর আবহাওয়া অনুকূল না থাকায় বাদামের ফলন তেমন ভালো ছিল না। কিন্তু এ বছর বাম্পার ফলন হয়েছে। আল্লাহর রহমতে আমরা এবার লাভের আশা করছি।’ আরেক কৃষক হালিম মোল্লা জানান, ‘এ বছর প্রতি মণ বাদামের দাম ৫ থেকে ৬ হাজার টাকা। দাম উন্নত হওয়ায় আমরা অতিসুখী।’

কৃষাণী শিখা বেগম বলেন, ‘চরাঞ্চলে কৃষিকাজ ছাড়া তেমন কোনো কাজ নেই। বালুর কারণে আগে অন্য কোনো ফসল ফলাতে পারতাম না। এখন সেই বালুচর আমাদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। বালুময় মাটিতে বাদামের ফলন অনেক ভালো হচ্ছে।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে শিবচর উপজেলায় প্রায় ৬৯০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। এর মধ্যে চর জানাজাত ইউনিয়নে ১২০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। প্রতি হেক্টরে গড়ে প্রায় ২ হাজার ৩০০ কেজি বাদাম উৎপাদন হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে চরাঞ্চলে বাদাম কিনে নিয়ে যাচ্ছেন।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান বলেন, ‘শিবচরের বিস্তীর্ণ চরাঞ্চলের অনেক জমি এক সময় অনাবাদি ছিল। কিন্তু কৃষকরা সেই জমিতে বাদাম চাষ করে সফলতা পেয়েছেন। বর্তমানে অনাবাদি জমি উৎপাদনের আওতায় এসেছে। চরাঞ্চলের বেলে মাটি বাদাম চাষের জন্য খুবই উপযোগী। বাজারে প্রতি মণ বাদামের দাম ৫ থেকে ৬ হাজার টাকা, তাই কৃষকরা ভালো দাম পাচ্ছেন।’

তিনি আরও বলেন, কৃষি বিভাগের পরামর্শ মেনে আধুনিক পদ্ধতিতে বাদাম চাষ করলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। কৃষকদের নিয়মিত পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরামপুরের রেলগেটে বাঁশ ও দড়ি দিয়েই ভরসা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


বিরামপুরের রেলগেটে বাঁশ ও দড়ি দিয়েই ভরসা

দিনাজপুরের বিরামপুর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঘোড়াঘাট-বিরামপুর রেলগেটের স্বয়ংক্রিয় গেটবারটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। এর ফলে বিকল্প হিসেবে সেখানে বাঁশ ও দড়ি ব্যবহার করা হচ্ছে। এই জোড়াতালি ব্যবস্থা স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহন চালকদের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-দিনাজপুর মহাসড়কের রেললাইনের উপর অবস্থিত এই রেল ক্রসিংটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। বিরামপুর শহরের সঙ্গে ঘোড়াঘাট উপজেলাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়কটি। দীর্ঘদিন ধরে সিগন্যাল বার বা লোহার গেটবারটি নষ্ট হয়ে থাকায়, গেটম্যানরা ট্রেন আসার সময় ম্যানুয়ালি বাঁশ নামিয়ে এবং দড়ি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছেন। অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহনগুলো বাঁশের নিচ দিয়েই পার হওয়ার চেষ্টা করছে।

একজন ট্রাকচালক আবিদ হাসান জানান, এই রেলগেটটি দিন-রাত ২৪ ঘণ্টা ভারী ও হালকা যানবাহন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। ডিজিটাল যুগে রেলগেটের মতো গুরুত্বপূর্ণ স্থানে বাঁশ আর দড়ির মাধ্যমে ট্রেন আটকানো পুরোপুরি অনুচিত। রাতের বেলায় দূর থেকে বাঁশের দৃশ্য দেখা না যাওয়ায়, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও এই রেলে গেটটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, অনেক লোকও মারা গেছে। জনগণের আকাঙ্ক্ষা, তারা চান এই রেলগেটের কার্যকরী সমাধান হোক।

গেটম্যান আসাদুল্লাহ জানান, গেটবারটি যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে যাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। গত দুই মাস ধরে এই অবস্থায় পড়ে থাকার পরও এখনও স্থায়ী কোনো সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে দেশের এই প্রথাগত পদ্ধতি (বাঁশ-দড়ি) ব্যবহার করতে হচ্ছে। ট্রেন আসার সময় এক হাতে বিশাল বাঁশ ও দড়ি নিয়ে সড়ক যথাযথভাবে পরিচালনা করা তাদের জন্যও বেশ কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিরামপুর স্টেশন মাস্টার কাজী ফয়েজ আলাউদ্দীন জানান, বিরামপুর-ঘোড়াঘাট রেলগেটের মতো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এভাবে অবহেলা চলতে থাকলে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। পূর্বের গেটবারটি নষ্ট হওয়ায় বাঁশ ও দড়ি ব্যবহার করা হচ্ছে, দ্রুত এই গেটবারটি মেরামত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%