ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিরামপুরের রেলগেটে বাঁশ ও দড়ি দিয়েই ভরসা


বিরামপুরের রেলগেটে বাঁশ ও দড়ি দিয়েই ভরসা

দিনাজপুরের বিরামপুর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ঘোড়াঘাট-বিরামপুর রেলগেটের স্বয়ংক্রিয় গেটবারটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। এর ফলে বিকল্প হিসেবে সেখানে বাঁশ ও দড়ি ব্যবহার করা হচ্ছে। এই জোড়াতালি ব্যবস্থা স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহন চালকদের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-দিনাজপুর মহাসড়কের রেললাইনের উপর অবস্থিত এই রেল ক্রসিংটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। বিরামপুর শহরের সঙ্গে ঘোড়াঘাট উপজেলাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়কটি। দীর্ঘদিন ধরে সিগন্যাল বার বা লোহার গেটবারটি নষ্ট হয়ে থাকায়, গেটম্যানরা ট্রেন আসার সময় ম্যানুয়ালি বাঁশ নামিয়ে এবং দড়ি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছেন। অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহনগুলো বাঁশের নিচ দিয়েই পার হওয়ার চেষ্টা করছে।

একজন ট্রাকচালক আবিদ হাসান জানান, এই রেলগেটটি দিন-রাত ২৪ ঘণ্টা ভারী ও হালকা যানবাহন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। ডিজিটাল যুগে রেলগেটের মতো গুরুত্বপূর্ণ স্থানে বাঁশ আর দড়ির মাধ্যমে ট্রেন আটকানো পুরোপুরি অনুচিত। রাতের বেলায় দূর থেকে বাঁশের দৃশ্য দেখা না যাওয়ায়, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও এই রেলে গেটটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, অনেক লোকও মারা গেছে। জনগণের আকাঙ্ক্ষা, তারা চান এই রেলগেটের কার্যকরী সমাধান হোক।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

গেটম্যান আসাদুল্লাহ জানান, গেটবারটি যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে যাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। গত দুই মাস ধরে এই অবস্থায় পড়ে থাকার পরও এখনও স্থায়ী কোনো সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে দেশের এই প্রথাগত পদ্ধতি (বাঁশ-দড়ি) ব্যবহার করতে হচ্ছে। ট্রেন আসার সময় এক হাতে বিশাল বাঁশ ও দড়ি নিয়ে সড়ক যথাযথভাবে পরিচালনা করা তাদের জন্যও বেশ কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিরামপুর স্টেশন মাস্টার কাজী ফয়েজ আলাউদ্দীন জানান, বিরামপুর-ঘোড়াঘাট রেলগেটের মতো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এভাবে অবহেলা চলতে থাকলে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। পূর্বের গেটবারটি নষ্ট হওয়ায় বাঁশ ও দড়ি ব্যবহার করা হচ্ছে, দ্রুত এই গেটবারটি মেরামত করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুগ্ধ ও গরুর মাংসের উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় বাকৃবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


দুগ্ধ ও গরুর মাংসের উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, সঠিক পুষ্টি, ফিড ব্যালেন্সিং, পশুর কল্যাণ ও টেকসই খামার ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে "ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন ডেইরি অ্যান্ড বিফ প্রোডাকশন সিস্টেমস: নিউট্রিশন, ফিড ব্যালান্সিং, ওয়েলফেয়ার অ্যান্ড সাসটেইনেবিলিটি" শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এ কর্মশালার যৌথ আয়োজন করেছে বাকৃবির ডেইরি সায়েন্স বিভাগ ও পশু পুষ্টি বিভাগ।

দুই দিনব্যাপী এ কর্মশালার গ্লোবাল একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাট এবং অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়। কর্মশালার 'কি ইন্ডাস্ট্রিয়াল স্পন্সর' হিসেবে রয়েছে নারিশ এবং 'কি পার্টনার স্পন্সর' হিসেবে রয়েছে প্রোভেট রিসোর্সেস লিমিটেড।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. মো. বয়জার রহমান। ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পিয়েত্রো চেলি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাটের সহকারী অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন এবং বাকৃবির পশু পুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, প্রাণিসম্পদ খাতের কর্মকর্তা, উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য শেখা, নতুন জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। এর মাধ্যমে তারা বুঝতে পারবে কীভাবে বাংলাদেশের ডেইরি ও বিফ উৎপাদন ব্যবস্থাকে ভবিষ্যতের চাহিদা ও বৈশ্বিক চ্যালেঞ্জের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত করা যায়।

তিনি কর্মশালার আয়োজকদের প্রশংসা করে বলেন, এ কর্মশালায় গঠনমূলক আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে গবেষণা, শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তি ও গবেষণার ফলাফল বাস্তবায়নের পথ সুগম হবে, যা দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে দুগ্ধ ও গরুর মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে: বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে বর্তমানে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ ইতোমধ্যে এগিয়ে চলছে।

সোমবার (২০ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত উন্নয়ন কণ্ঠস্বর শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বললেন।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচও বৃদ্ধি পেয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের সাফল্য হলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম হয়নি। অথচ এ খাতে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক বেশী অগ্রসর হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করতে এ খাতে উন্নয়ন সহযোগীদের আরও বেশি বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি ব্যক্তি এবং বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করার জন্য চলতি বাজেটের মধ্যে ট্যাক্স শিথিল রাখার সুবিধা রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিস্তির টাকা তুলতে এসে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


কিস্তির টাকা তুলতে এসে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে 'রিক' নামের বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাকিবুল পিরোজপুর জেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রিক এনজিওর মাঠকর্মী রাকিবুল ইসলাম ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি গ্রামের একটি বাড়িতে ঋণের কিস্তির টাকা তুলতে আসে। এসময় ৬ বছরের এক শিশু বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে রাকিবুল তাকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিবারের লোকজন বাড়িতে এলে ওই এনজিওকর্মী পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে ভোলাহাট থানা পুলিশ বিকেলে রিক এনজিও অফিস থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে প্রশাসন

নওগাঁয় প্রশাসন বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ফেন্সিডিল) ধ্বংস করেছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ের চত্বরে রোলার ব্যবহার করে এসব মাদক ধ্বংস করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম এবং পুলিশের অন্যান্য কর্মকর্তা।

জানা গেছে, গত ৬ বছরের মধ্যে জেলার বিভিন্ন স্থানে মাদককারবারীদের কাছ থেকে এসব মাদকদ্রব্য (ফেন্সিডিল) জব্দ করা হয়েছিল। মামলার প্রক্রিয়ার পর এসব মাদক মালখানায় সংরক্ষিত ছিল। পরবর্তীতে এসব মাদক ধ্বংস করা হয়। এসময় জেলা ফায়ার সার্ভিসের টিমও সহযোগিতা করে।

নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানিয়েছেন, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১টি মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল, যার পরিমাণ ১৬ হাজার ৬১ পিস। পরে সকলের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%