প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অধীনে পরিচালিত লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের ২০২৬-২৭ সেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন মো. আবুল হাসান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. আশফাক হোসেন আকন্দ। ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. আরিফুর রহমান সোহেল।
শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ক্লাবের মাসিক সভায় বিদায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এর আগে ক্লাব সদস্যদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপারসন ক্লাব ও ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন লায়ন মো. নজরুল ইসলাম।
নবগঠিত পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ কামাল পাটোয়ারী, যুগ্ম সম্পাদক লায়ন এনামুল হক মাসুম, সার্ভিস চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শফিকুল্লাহ, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন সাইফুল ইসলাম সুমন, এল.সি.আই.এফ. চেয়ারপারসন লায়ন মিল্লাত হোসেন মিল্টন এবং পরিচালক লায়ন মো. বাহাউদ্দিন ও লায়ন উজ্জ্বল কুমার হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবগঠিত পরিচালনা কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং মানবসেবা, সদস্য উন্নয়ন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ক্লাব কার্যকর ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন