ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালী আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়: সতর্কবার্তা ইরানের


হরমুজ প্রণালী আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়: সতর্কবার্তা ইরানের

ইরানের সামরিক সদর দফতর একটি সতর্কবার্তা প্রকাশ করে বলেছে যে, সমস্ত বাণিজ্যিক জাহাজদের হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরান-নির্ধারিত সামুদ্রিক রুট গ্রহণ করতে বাধ্য করা হবে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর এক বিবৃতিতে জানায়, ‘হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের জন্য সশস্ত্র বাহিনীর সিদ্ধান্তমূলক এবং দ্রুত জবাব দেয়া হবে।’

এছাড়া, জানানো হয়, ‘হরমুজ প্রণালী কখনোই আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়, বরং এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের এলাকা।’

এদিকে, ফারস নিউজ এজেন্সি বিবৃতিটি উল্লেখ করে বলেছে, ‘এই গুরুত্বপূর্ণ জলপথের স্থিতিশীলতার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ইসলামী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর লাল রেখা।’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের সাদাপাথরে সাঁতার কাটতে নেমে চিকিৎসক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৯ এম


সিলেটের সাদাপাথরে সাঁতার কাটতে নেমে চিকিৎসক নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

 

বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার সময় সাদাপাথরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক ডাক্তার সুব্রত সাহা বিকাশ। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা ৪ জন বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য এসেছিলেন।

জানা যায়, সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামে ৪ জনের মধ্যে ৩ জন। নদীতে সাঁতার কাটতে কাটতে একটি সময় পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান। এ সময়ে অন্য দুজন তীরে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

 

এদিকে ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানান, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১১ এম


রাঙ্গামাটিতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে, সঙ্গে রয়েছে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

 

বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যরাতে শহরের মারী স্টেডিয়াম এলাকার এই অভিযানটি পরিচালনা করা হয়।

রাঙামাটির সদর থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জলমনি চাকমা (৪৯) এবং নতুন বাবু (৩৯)।

 

রাঙ্গামাটির সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বলেন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযানটি মধ্যরাতে পরিচালনা করে এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

সম্প্রতি পরিচালিত অভিযানের মধ্যে এই অভিযানটি ছিল সব থেকে বড় চালান। যেখানে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের ইয়াবা ব্যবসায়ী হিসাবে স্বীকার করে নিয়েছে। তারা এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মামলা করা হবে।

 

কোতয়ালী থানা সূত্রে জানানো হয়েছে, জুন মাসে মাদকের ৯টি মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। এসময় উদ্ধার করা হয় ১৪৭ পিস ইয়াবা ও ১৮ লিটার চোলাইমদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মিউজিক ডিভাইসকে কেন্দ্র করে বোমা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ এম


রাজশাহীতে মিউজিক ডিভাইসকে কেন্দ্র করে বোমা আতঙ্ক

রাজশাহীতে স্কুটিতে একটি ডিভাইস লাগানোকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ১০টার দিকে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলায় সাত নম্বর গলিতে এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অজ্ঞাত এক যুবক ওই স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দিয়ে চলে যান। পরে এর মালিক ডিভাইসটি দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এসময় বিষয়টি পুলিশকেও জানানো হয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে উপস্থিত হন।

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘স্কুটিতে লাগিয়ে দেয়া ডিভাইসটি আসলে মিউজিক ডিভাইস। এটি মোটরসাইকেলেই ব্যবহার করা হয়। আতঙ্ক ছড়াতে এটি লাগানো হয়।

তিনি জানান, জনমনে আতঙ্ক ছড়ানো একটি অপরাধ। এ বিষয়ে অভিযোগ পেলে তারা আইনি পদক্ষেপ নেবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, জব্দ ৪ গাছ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ এম


সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, জব্দ ৪ গাছ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের দুটি সুপারি বাগানে অভিযান চালিয়ে পুলিশ চারটি গাঁজাগাছ জব্দ করেছে। উদ্ধার হওয়া গাছগুলোর মধ্যে দুটি প্রায় ১২ ফুট উচ্চতা এবং অপর দুটি প্রায় ২ ফুট উচ্চতা রয়েছে।

বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। এ সময় ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, উপপরিদর্শক (এসআই) জাহিদসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

পুলিশের দাবি করেছে যে, স্থানীয় বাসিন্দা মো. মাজেদুল ইসলাম মঞ্জু সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজার চাষ করছিলেন। তবে অভিযানের সময় তিনি এলাকায় না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক-সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকায় সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশের নিয়মিত অভিযান চলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%