প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে, সঙ্গে রয়েছে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যরাতে শহরের মারী স্টেডিয়াম এলাকার এই অভিযানটি পরিচালনা করা হয়।
রাঙামাটির সদর থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জলমনি চাকমা (৪৯) এবং নতুন বাবু (৩৯)।
রাঙ্গামাটির সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বলেন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযানটি মধ্যরাতে পরিচালনা করে এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্প্রতি পরিচালিত অভিযানের মধ্যে এই অভিযানটি ছিল সব থেকে বড় চালান। যেখানে মোট ৩ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে নিজেদের ইয়াবা ব্যবসায়ী হিসাবে স্বীকার করে নিয়েছে। তারা এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মামলা করা হবে।
কোতয়ালী থানা সূত্রে জানানো হয়েছে, জুন মাসে মাদকের ৯টি মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। এসময় উদ্ধার করা হয় ১৪৭ পিস ইয়াবা ও ১৮ লিটার চোলাইমদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন