০৪:১৬ এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের দুটি সুপারি বাগানে অভিযান চালিয়ে পুলিশ চারটি গাঁজাগাছ জব্দ করেছে। উদ্ধার হওয়া গাছগুলোর মধ্যে দুটি প্রায় ১২ ফুট উচ্চতা এবং অপর দুটি প্রায় ২ ফুট উচ্চতা রয়েছে।
বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। এ সময় ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, উপপরিদর্শক (এসআই) জাহিদসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পুলিশের দাবি করেছে যে, স্থানীয় বাসিন্দা মো. মাজেদুল ইসলাম মঞ্জু সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজার চাষ করছিলেন। তবে অভিযানের সময় তিনি এলাকায় না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক-সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকায় সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশের নিয়মিত অভিযান চলবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন