০৪:১৩ এম
রাজশাহীতে স্কুটিতে একটি ডিভাইস লাগানোকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে ১০টার দিকে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলায় সাত নম্বর গলিতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অজ্ঞাত এক যুবক ওই স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দিয়ে চলে যান। পরে এর মালিক ডিভাইসটি দেখে বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর পুরো মার্কেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এসময় বিষয়টি পুলিশকেও জানানো হয়। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে উপস্থিত হন।
আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘স্কুটিতে লাগিয়ে দেয়া ডিভাইসটি আসলে মিউজিক ডিভাইস। এটি মোটরসাইকেলেই ব্যবহার করা হয়। আতঙ্ক ছড়াতে এটি লাগানো হয়।
তিনি জানান, জনমনে আতঙ্ক ছড়ানো একটি অপরাধ। এ বিষয়ে অভিযোগ পেলে তারা আইনি পদক্ষেপ নেবেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন