প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বানারীপাড়ায় সাবেক এমপি মনিসহ ৪৪০ জনের বিরুদ্ধে অগ্নিসংযোগ মামলা দায়ের করা হয়েছে। শ্রমিক দলের নেতার বাড়িতে বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগে ঘটনাটি ঘটে। এর ঘটনার মাত্র ৩ ঘন্টার মধ্যে থানায় মামলা দায়ের করা হয়। রহস্যময় এই মামলাটি শুক্রবার দিবাগত রাত ৪টার ৩৫ মিনিটে বরিশালের বানারীপাড়া থানায় দায়ের করা হয়েছে।
এই মামলায় সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ ৪০ জন নামধারী এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের তালিকায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেক মল্লিক শিমুলের নামও আছে।
মামলার বাদী মো: রাসেল বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক, তিনি পেশায় অটোরিক্সা চালক। ঘটনার স্থান সন্ধ্যা নদীর পশ্চিম পাড় বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রাম এবং বানারীপাড়া থানার নদীর পূর্ব পাড়ে অবস্থিত। দুটি স্থানের দুরত্ব হলো দুই কিলোমিটার।
বিচারক এজাহারে উল্লেখ করেছেন যে, তাকে (রাসেল) এবং তার স্বপরিবারকে হত্যার উদ্দেশ্যে বাইশারী গ্রামে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে আসামীরা বোমার বিস্ফোরণ ঘটায়, এতে তার ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বানারীপাড়া ষ্টেশনের টিম লিডার মো: আনোয়ার হোসেন মন্তব্য করেছেন যে, শুক্রবার দিবাগত মধ্যরাতে গরদ্বার গ্রামে অগ্নিকান্ডের খবর পান এবং তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিলেও পরে জানতে পারেন আগুন নেভানো হয়েছে। তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন