১০:১৯ পি.এম
বাংলাদেশে শরীয়াহ আইন কার্যকর থাকলে জামায়াতের এমপি নজরুল ইসলাম এবং আমির হামজার ফাঁসি হয়ে যেত, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।
তিনি শনিবার (৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।
হারুনুর রশীদ এসময় আরও বলেন, ভোটের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফ্যামেলি কার্ড দেয়ার ঘোষণা দেন, তখন জামায়াতের নেতারা বলেছিলেন, রাখ তোর ফ্যামেলি কার্ড। জামায়াত নেতা বুলবুল মন্তব্য করেন, বিএনপি ভুয়া প্রচার করছে। জামায়াতের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অপতথ্য ছড়াচ্ছিল।
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটে ব্যর্থতা, ব্যাংক ও কলেজে আগুন লাগানোর অভিযোগ
কৃষকদের বিষয়ে হারুনুর রশীদ বলেন, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। বর্তমানে বিভিন্ন স্থানে সারের কৃত্রিম সংকট দেখা দিচ্ছে। যদি আমরা প্রত্যেক কৃষককে তালিকা করে কৃষক কার্ড দিতে পারি, তাহলে তারা ডিলারদের কাছ থেকে জমিতে প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক সংগ্রহ করতে সক্ষম হবে। চুরি এবং কালোবাজারি রোধের জন্য সরকার এসব বিষয় সিস্টেমের মধ্যে নিয়ে আসছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন