০৫:১৮ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : তুরস্কের কারা কর্তৃপক্ষের কাছে বন্দি অবস্থায় থাকা সাতজন মেয়র নতুন একটি বিরোধী রাজনৈতিক দলে যোগদান করেছেন। শনিবার অনুষ্ঠিত হয় দলের প্রতিষ্ঠাতা সম্মেলন। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলটি রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
চলতি বছরের জুলাই মাসে ওজগুর ওজেল ‘ইয়েনি পার্টি’ (নিউ পার্টি বা নতুন দল) প্রতিষ্ঠা করেন। এর আগে, আদালতের এক রায়ে তাকে তৎকালীন প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
এরপর সিএইচপির বেশ কয়েকজন সংসদ সদস্য ওজেলের নেতৃত্বে যোগ দেন। ফলে তার নতুন দলটি তুরস্কের প্রধান বিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়।
শনিবারের দলীয় সম্মেলনে, ওজেল সাতজন মেয়রের একটি চিঠি পড়ে শোনান। তাদের মধ্যে ছয়জন ইস্তাম্বুলের বিভিন্ন জেলার মেয়র। চিঠিতে তারা ওজেলের নতুন দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানান।
মেয়ররা চিঠিতে উল্লেখ করেন, ‘জনগণ ভোটের মাধ্যমে আমাদের যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছিল, রাজনৈতিক হস্তক্ষেপের কাছে তা সমর্পণ না করায় আমাদের কারাবন্দি করা হয়েছে।’
তারা আরও জানান, রাজনৈতিক নিপীড়নের মুখেও তারা ওজেলের নতুন দলে যোগ দিয়ে রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
বর্তমানে তুরস্কের বিরোধী দলগুলো ক্রমবর্ধমান দমন-পীড়নের সম্মুখীন। মেয়র ও নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একের পর এক গ্রেফতার ও মামলা দায়ের করা হচ্ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এসব পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে, তৎকালীন ওজেল নেতৃত্বাধীন সিএইচপি বড় ধরনের জয় অর্জন করে। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন একে পার্টিকে পরাজিত করার পর থেকেই বিরোধীদের ওপর দমন-পীড়ন বৃদ্ধি পেয়েছে।
‘পচন ধরা ও জরাজীর্ণ’ শাসনব্যবস্থা
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জন মেয়র রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে বিবেচনা করা হয়।
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান
দলীয় সম্মেলনে, ওজেল বলেন, ‘তুরস্কের বিভিন্ন কারাগারে আমাদের নির্বাচিত মেয়র, কাউন্সিল সদস্য, সরকারি কর্মকর্তা এবং অসংখ্য ভাই-বোন বন্দি রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘যারা ব্যালটের মাধ্যমে পরাজিত হয়েছে, তারা জনগণের রায়কে অসম্মান করেছে।’
ওজেলের অভিযোগ, রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে বিরোধীদের মোকাবিলা না করে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।
তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কোনো অন্যায়ের বিচারহীনতা থাকবে না। কোনো কষ্ট, কোনো বেদনা বৃথা যাবে না।’
আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে
দলের অগ্রাধিকার
সম্মেলনে, ওজেল তার দলের রাজনৈতিক অগ্রাধিকার তুলে ধরেন। তার বক্তব্যে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন দেখা যায়।
দলের প্রধান অগ্রাধিকারের মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আবাসন খাতে নতুন নীতিমালা প্রণয়ন।
এ সময় তিনি তুরস্কের বর্তমান শাসনব্যবস্থাকে ‘পচন ধরা, জরাজীর্ণ ও অহংকারী শাসনব্যবস্থা’ বলে সমালোচনা করেন। তার দাবি, এই শাসনব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
আরও পড়ুন: ম্যানিলায় শুরু হলো আসিয়ানের ৪৯তম সম্মেলন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়
ওজেল বলেন, ‘এরদোয়ান পুরোনো ব্যবস্থার প্রতিনিধি। পুরোনোকে বিদায় নিতে হবে, পরিবর্তন আনতে হবে। যিনি ক্লান্ত, তাঁর সরে দাঁড়ানো উচিত।’
৭২ বছর বয়সী এরদোগান জানিয়েছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবারও প্রার্থী হতে চান। ২০০৩ সাল থেকে তিনি তুরস্কের ক্ষমতায় রয়েছেন। প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন