ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা


ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের একটি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করেছে। তবে এই হামলায় হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবরুদ্ধ তাইজ শহরের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় হুথিদের অস্ত্রের গুদামকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে হামলার বিষয়ে হুথি বিদ্রোহীরা এখনো কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য পেলেও, ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের হামলা বন্ধ করতে সক্ষম হয়নি। সৌদি আরবের সমর্থনপুষ্ট এই বাহিনী দেশটির অভ্যন্তরে এবং সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা প্রতিহত করার জন্য এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতে হতাহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর পর্যন্ত সংঘাতে মোট ১১ হাজার ৭৫৫ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৯৮ জন নিহত এবং ৯ হাজার ৬৫৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই সংঘাত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৪ জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৪৩৫ কোটি ২৪ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


৬৪ জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৪৩৫ কোটি ২৪ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪৩৫ কোটি ২৪ লাখ ৪১ হাজার ২৫৭ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

এ তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রথমে জেলা পর্যায়ে অসচ্ছল জনগণের জন্য আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে এ সেবা চালু করা হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে এই সেবা সম্প্রসারিত করা হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য প্রি ও পোস্ট-কেইসে ৪৪২ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৮৬৭ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪৩৫ কোটি ২৪ লাখ ৪১ হাজার ২৫৭ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল-এর মাধ্যমে ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-‘১৬৬৯৯’) এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি খরচে এ সেবা প্রদান করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইন: যুক্তরাষ্ট্রের সঙ্গে হিসাব মেটাতেই ইরান হামলা চালাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


বাহরাইন: যুক্তরাষ্ট্রের সঙ্গে হিসাব মেটাতেই ইরান হামলা চালাচ্ছে

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানের সাম্প্রতিক হামলাকে ‘ইরানের আগ্রাসনের পুনরাবৃত্তি’ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর পরিচালিত হামলাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ‘কোনো অজুহাত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনকে বৈধতা দিতে পারে না’ বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাহরাইন নিজেদের ভূখণ্ডকে হিসাব মেটানোর কাজে ব্যবহারের বিষয়টিও প্রত্যাখ্যান করছে এবং এই হামলা ও তার পরিণতির জন্য ইরানকেই পুরোপুরি দায়ী করছে।’

এর আগে বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছিল যে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দিকে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটি ‘আকাশপথের হামলা’ প্রতিহত ও ধ্বংস করেছে।

গেল শুক্রবার আইআরজিসি দাবি করে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কবার্তা দেওয়া রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে।

একই দিনে বাহরাইন দুটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি সতর্ক করে উল্লেখ করেছেন যে, ফ্যাসিবাদ ফিরে এলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আবারও বাধাগ্রস্ত হবে। একই সাথে, শহীদদের আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই বক্তব্য প্রদান করেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধ ও গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জিত হয়েছে। এই অর্জনগুলো রক্ষা করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদ যেন পুনরায় ফিরে আসতে না পারে, সেজন্য প্রকাশ্যে ও দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে। অন্যদেরও সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে এই কাজ চালিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন,

ফ্যাসিবাদ যদি দেশে ফিরে আসে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবারও ব্যাহত হবে। যারা এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে শহীদ হয়েছেন, তাদের রক্তের প্রতি বেইমানি করা হবে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

এ সময় তিনি আরও বলেন, চলচ্চিত্র অঙ্গনের নেতাদের দাবিদাওয়ার বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। তবে সকল দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিন্নধর্মী স্টাইলে নজর কাড়লেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


ভিন্নধর্মী স্টাইলে নজর কাড়লেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল

ছোটপর্দার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এই সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। তার অভিষেক সিনেমাতেই নজরকাড়া পারফরম্যান্সের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এরপর তিনি একে একে ‘অন্তর্জাল’, ‘উৎসব’ এবং ‘দাগি’ সিনেমার মতো আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্রে কাজ করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। রুপালি পর্দার বাইরেও তার ফ্যাশন সেন্স এবং আত্মবিশ্বাসী উপস্থিতি সবসময়ই ভক্তদের আকৃষ্ট করে। বরাবরই তার ভিন্নধর্মী স্টাইল এবং অভিনয়ের জন্য নেটিজেনদের মধ্যে আলোচনা চলতে থাকে।

অভিনয় এবং ফ্যাশন উভয় ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখে চলা সুনেরাহ আবারও সামাজিক মাধ্যমে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সম্প্রতি, অভিনেত্রী আধুনিক শাড়ি এবং ছিমছাম গ্ল্যামারাস লুকে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন। ক্যাপশনে তিনি এই সময়টিকে ‘সেলফ লাভ এরা’ বা আত্মপ্রেমের সময় হিসেবে উল্লেখ করেছেন, যা তার আত্মবিশ্বাসী ও ইতিবাচক ব্যক্তিত্বের পরিচায়ক।

ছবির ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। এর মানে হলো, জীবনের এই পর্যায়ে তিনি নিজেকে সময় দেওয়া এবং নিজের যত্ন নেওয়াকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, সুনেরাহর পরনে অ্যাশ-পার্পল (ধূসর-বেগুনি) রঙের একটি অত্যাধুনিক এবং জমকালো শাড়ি রয়েছে। এর সঙ্গে মানানসই ভারি পাথর ও চুমকির কাজ করা একটি হাই-নেক স্লিভলেস ব্লাউজে তাকে বেশ অভিজাত দেখাচ্ছে। সাজসজ্জার অংশ হিসেবে কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে একটি ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তিনি স্নিগ্ধ ও গ্ল্যামারাস লুকে ধরা পড়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%