প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হামের প্রকোপ থামছে না। প্রতিদিনের শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় হামজনিত মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫৭২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং বাকি দুইজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের।
একই সময়ে ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন।
এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৫ হাজার ২৬৯ জন।
সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন