প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই সমালোচনা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বর্তমান সরকারের অবস্থানকে অতীতের একটি ঘটনার সঙ্গে তুলনা করে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪ জন আওয়ামী সমর্থক নিহত এবং অনেকে আহত হয়েছিলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন মানুষেরও মৃত্যু চান না।
গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাশেদ খাঁন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেন যে দ্রুত সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। নির্বাচিত সরকারের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বদ্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।”
সম্প্রতি গণমাধ্যমে আসিফ মাহমুদের একটি বক্তব্যের প্রেক্ষিতে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, “নিউজে দেখলাম, আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) করে ঢাকায় ফিরতে হয়েছিলো?”
ওই ঘটনার স্মৃতি স্মরণ করে তিনি আরো যোগ করেন, সে সময় এনসিপির নেতাকর্মীদের অনেকেই নাহিদ ইসলামদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধার করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।
গোপালগঞ্জের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী তার পোস্টের শেষাংশে বলেন, “গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট (পরিবর্তন) করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন