ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাজাপুরে মানববন্ধন ঘিরে ১৪৪ ধারা জারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন


রাজাপুরে মানববন্ধন ঘিরে ১৪৪ ধারা জারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন বিভক্তির প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের কর্মসূচি ঘিরে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

এই আদেশটি শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গালুয়া বাজার ও তার সংলগ্ন এলাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী কর্তৃক স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, গালুয়া বাজার ও তার সংলগ্ন এলাকায় সমাবেশের উদ্দেশ্যে প্রবেশ, মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার, এবং নির্ধারিত এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল ও সভা নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার কালিনিনের চেয়েও আধুনিক প্রযুক্তি রূপপুরে, গুরুত্ব দক্ষ ব্যবস্থাপনায়

জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল একটি ডিও (ডেমি অফিসিয়াল) চিঠিতে রাজাপুর পৌরসভা গঠন এবং গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করার প্রস্তাবের বিষয়টি উল্লেখ করেছেন। এই বিষয়টি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

গালুয়া ইউনিয়নের অখণ্ডতা রক্ষার দাবিতে শুক্রবার বিকেল ৪টায় গালুয়া বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রচারপত্রে ইউনিয়ন বিভক্তির উদ্যোগ বাতিল, প্রশাসনিক সেবার মানোন্নয়ন, জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং গালুয়াকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, বৃহত্তর পুটিয়াখালীকে ৭ নম্বর ইউনিয়ন ঘোষণার দাবিতে একই দিন বিকেল ৩টায় গালুয়া ইউনিয়ন পরিষদের সামনে পৃথক মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহত্তর পুটিয়াখালীর সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়ি ও রাঙামাটিতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব জানিয়েছেন, গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়ন করার প্রস্তাব নিয়ে একই স্থানে পক্ষে-বিপক্ষে দুটি পক্ষ মানববন্ধনের ডাক দিয়েছে। মানববন্ধনে প্রশাসনের কোনো বাধা নেই। তবে একই স্থানে দুটি পক্ষ কর্মসূচি দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওজন কমাতে ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


ওজন কমাতে ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়ম

যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তারা দ্রুত ওজন কমানোর জন্য তাদের লাইফস্টাইলে বেশ কিছু পরিবর্তন আনছেন। অনেকে আবার তাদের ডায়েট লিস্টেও পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন। তবে, আপনি কি জানেন, দ্রুত ওজন কমাতে ব্ল্যাক কফি আপনার জন্য কার্যকর হতে পারে?

ডায়েটেশিয়ানদের মতে, সঠিক নিয়ম অনুসরণ করে ব্ল্যাক কফি পান করলে এটি দ্রুত ওজন কমাতে সহায়তা করে। চলুন, ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়মগুলো এক নজরে দেখে নিই--

১। দুধ ও চিনি বর্জন: ব্ল্যাক কফিতে কোনো ধরনের চিনি, কৃত্রিম মিষ্টি, ক্রিম বা দুধ মেশানো উচিত নয়। এতে কফির ক্যালোরি প্রায় শূন্য থাকে।

২। পরিমাণ: প্রতিদিন সর্বোচ্চ ১ থেকে ২ কাপ (বা সর্বোচ্চ ৩ কাপ) ব্ল্যাক কফি পান করা নিরাপদ। অতিরিক্ত কফি পান করলে অ্যাসিডিটি, বুক ধড়ফড় বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

৩। শরীরচর্চার আগে: ব্যায়াম বা ওয়ার্কআউট শুরু করার ৩০ থেকে ৬০ মিনিট আগে এক কাপ ব্ল্যাক কফি পান করা যেতে পারে। এটি ফ্যাট বার্ন বা চর্বি ঝরানোর হার বাড়াতে সহায়ক।

৪। সকালে বা দুপুরে: সকালের নাশতার পর থেকে দুপুরের খাবারের আগের সময় (যেমন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে) কফি খাওয়ার জন্য উপযুক্ত। এই সময়ে কফি খাওয়ার অভ্যাস ক্ষুধা কমাতে সহায়তা করে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫। বিকেলের পর বর্জন: বিকেল ৪টার পর ব্ল্যাক কফি না খাওয়া ভালো। কারণ এটি রাতে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।

বিশেষ টিপস

* বিপাকক্রিয়া বাড়াতে চাইলে কফিতে সামান্য দারুচিনি গুঁড়ো বা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

* শুধু ব্ল্যাক কফি খেলে ওজন কমবে না; এর সঙ্গে সুষম ও ক্যালোরি-নিয়ন্ত্রিত ডায়েট এবং নিয়মিত শরীরচর্চা করা আবশ্যক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার মাইকিংয়ের ঘটনায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার মাইকিংয়ের ঘটনায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেয়ার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন, কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, যিনি রাঙ্গামাটিয়া গ্রামের মৃত অব্দুল জলিল প্রামানিকের ছেলে। অপরজন হলেন, মান্দা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিল (৫০), যিনি নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২২ অক্টোবর) কয়েকজন মাইকিং করে জানান যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের সময় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে আসবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে মাইকিং শেষ হয়।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, বিষয়টি আমাদের নজরে আসলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত দুজন এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুনি: ব্রুনো ও মার্তিনেজকে আয়নায় নিজেদের মুখ দেখতে বললেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


রুনি: ব্রুনো ও মার্তিনেজকে আয়নায় নিজেদের মুখ দেখতে বললেন

কোমোর বিরুদ্ধে ৪-১ গোলের বিশাল পরাজয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের বিরুদ্ধে সমালোচনার ঢেউ উঠেছে। ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও ক্যারিকের সমালোচনা করেছেন।

কিছুদিন আগে ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের দিকে আঙুল তুলেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। এই দুই ঘটনার প্রেক্ষিতে ইউনাইটেডের প্রাক্তন খেলোয়াড় ওয়েইন রুনি ব্রুনো ও মার্তিনেজকে স্বার্থপর হিসেবে অভিহিত করেছেন। তিনি তাদের আচরণকে শিশুদের মতো উল্লেখ করে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়েছেন।

‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ পডকাস্টে রুনি বলেন, ‘মার্তিনেজ যখন কথা বলেছিল, তখনই আমি বলেছিলাম, এটি একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, কারণ এতে ড্রেসিংরুমের পরিবেশ খারাপ হয়ে যাবে। এখান থেকেই শুরু। এখন ব্রুনোকেও একই কাজ করতে দেখছি, সামনে আরও খেলোয়াড় এমন করবে। এর কারণ হলো, ওই খেলোয়াড়েরা নিজেদের দায়িত্ব নিতে চায় না।’

রুনি ইউনাইটেডের খেলোয়াড়দের স্বার্থপর আখ্যা দিয়ে বলেন, ‘এই খেলোয়াড়েরা স্বার্থপর। তারা শুধু নিজেদের কথা ভাবে। সতীর্থদের নিয়ে তাদের মাথাব্যথা নেই, কোচকে নিয়ে নেই, স্টাফদের নিয়ে নেই, সমর্থকদের নিয়েও নেই। তারা শুধু নিজেদের নিয়েই ভাবে।’

খেলোয়াড়দের নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়ে রুনি বলেন, ‘ব্রুনো যদি আয়না দেখে, মার্তিনেজ যদি আয়নার দিকে তাকায়, দলের সব খেলোয়াড় যদি নিজেদের দিকে তাকায়, তাহলে তারা নিজেদের প্রতিচ্ছবিই দেখতে পাবে। সেই ছবিটা ভালো নয়।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


মোহাম্মদপুরের আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ, যারা দেশীয় অস্ত্র হিসেবে ধারালো চাকু বহন করছিল।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার সময় আসাদগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আলতাফের ছেলে আরাফাত (২০), সিলেটের বিশ্বনাথের আলমগীরের ছেলে ফাইমুল হাসান (২২) এবং ভোলার হারুন বেপারীর ছেলে আবির বেপারী শান্ত (২৩)।

মোহাম্মদপুর থানার সূত্রে জানা যায়, দুপুর ২টা ২৫ মিনিটের সময় এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল এবং এএসআই ইমদাদ আসাদগেট এলাকায় নিয়মিত হোন্ডা মোবাইল ডিউটি পালন করছিলেন। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতির সময় ওই তিন যুবককে দুটি ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%