প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেয়ার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন, কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, যিনি রাঙ্গামাটিয়া গ্রামের মৃত অব্দুল জলিল প্রামানিকের ছেলে। অপরজন হলেন, মান্দা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিল (৫০), যিনি নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২২ অক্টোবর) কয়েকজন মাইকিং করে জানান যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের সময় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে আসবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে মাইকিং শেষ হয়।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, বিষয়টি আমাদের নজরে আসলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত দুজন এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন