প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কোমোর বিরুদ্ধে ৪-১ গোলের বিশাল পরাজয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের বিরুদ্ধে সমালোচনার ঢেউ উঠেছে। ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও ক্যারিকের সমালোচনা করেছেন।
কিছুদিন আগে ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের দিকে আঙুল তুলেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। এই দুই ঘটনার প্রেক্ষিতে ইউনাইটেডের প্রাক্তন খেলোয়াড় ওয়েইন রুনি ব্রুনো ও মার্তিনেজকে স্বার্থপর হিসেবে অভিহিত করেছেন। তিনি তাদের আচরণকে শিশুদের মতো উল্লেখ করে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়েছেন।
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ পডকাস্টে রুনি বলেন, ‘মার্তিনেজ যখন কথা বলেছিল, তখনই আমি বলেছিলাম, এটি একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, কারণ এতে ড্রেসিংরুমের পরিবেশ খারাপ হয়ে যাবে। এখান থেকেই শুরু। এখন ব্রুনোকেও একই কাজ করতে দেখছি, সামনে আরও খেলোয়াড় এমন করবে। এর কারণ হলো, ওই খেলোয়াড়েরা নিজেদের দায়িত্ব নিতে চায় না।’
রুনি ইউনাইটেডের খেলোয়াড়দের স্বার্থপর আখ্যা দিয়ে বলেন, ‘এই খেলোয়াড়েরা স্বার্থপর। তারা শুধু নিজেদের কথা ভাবে। সতীর্থদের নিয়ে তাদের মাথাব্যথা নেই, কোচকে নিয়ে নেই, স্টাফদের নিয়ে নেই, সমর্থকদের নিয়েও নেই। তারা শুধু নিজেদের নিয়েই ভাবে।’
খেলোয়াড়দের নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়ে রুনি বলেন, ‘ব্রুনো যদি আয়না দেখে, মার্তিনেজ যদি আয়নার দিকে তাকায়, দলের সব খেলোয়াড় যদি নিজেদের দিকে তাকায়, তাহলে তারা নিজেদের প্রতিচ্ছবিই দেখতে পাবে। সেই ছবিটা ভালো নয়।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন