ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ মামলা


সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশে শেয়ারবাজারে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাটি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের পক্ষ থেকে করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের কাছে মামলার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, অভিযুক্তরা পরিকল্পিতভাবে শেয়ারবাজারে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেছেন, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিবসহ অভিযুক্তরা যৌথভাবে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করেছেন এবং তাদের বিরুদ্ধে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

দুদকের ভাষ্য অনুযায়ী, শেয়ার কারসাজিতে জড়িত এই চক্রটি সংঘবদ্ধভাবে নির্দিষ্ট কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাজারে মিথ্যা চাহিদা তৈরি করে এবং মূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে।

সাকিব আল হাসান এক সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং দুর্নীতি দমন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। কিন্তু বর্তমানে তিনি দুদকের করা মামলার আসামি। গত বছর সেপ্টেম্বর মাসে বিএসইসি সাকিবকে শেয়ার কারসাজির অভিযোগে ৫০ লাখ টাকা জরিমানা করেছিল।

এই মামলায় সাকিব ছাড়াও আসামি হয়েছেন আরও যারা তারা হলেন:

১. সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরু

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

২. কাজী সাদিয়া হাসান

৩. আবুল কালাম মাদবর

৪. কনিকা আফরোজ

৫. মোহাম্মদ বাশার

আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম

৬. সাজেদ মাদবর

৭. আলেয়া বেগম

৮. কাজি ফুয়াদ হাসান

৯. কাজী ফরিদ হাসান

আরও পড়ুন: মানিকগঞ্জে টানা বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষতি, মালিকরা দুশ্চিন্তায়

১০. শিরিন আক্তার

১১. জাভেদ এ মতিন

১২. মো. জাহেদ কামাল

১৩. মো. হুমায়ুন কবির

আরও পড়ুন: গাইবান্ধার ধাপেরহাটে এসআরবি-১৩ ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

১৪. তানভির নিজাম

এছাড়া সোমবার (১৬ জুন) আদালতের আদেশে সাকিবসহ মামলার অন্যান্য আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এটি বাংলাদেশের শেয়ারবাজারে সাম্প্রতিক সময়ে আলোচিত প্রতারণামূলক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে একজন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন করে আলোচনা সৃষ্টি করেছে, যিনি আগে দুর্নীতিবিরোধী প্রচারণার অংশ ছিলেন।

আরও পড়ুন: ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মীর শাহে আলম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলি, হতাহতের খবর নেই

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার নামক স্থানে সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, মাচালংয়ের ১৪ কিলোমিটার নামক স্থানে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়, ফলে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে ঘণ্টাখানেক ধরে কোনো গুলির শব্দ শোনা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন আনসার মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


ফরিদপুরে নিরাপত্তা জোরদারে ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই কার্যক্রম শুরু হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে আনসার ব্যাটালিয়নের সদস্যদের টহল দিতে দেখা যায়। ভাঙা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুদি বাজার এবং তালমা পয়েন্টসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের কেন্দ্রস্থল, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস এবং আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন।

সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

ফরিদপুর জেলা আনসার ব্যাটালিয়নের কমান্ডার চন্দন দেবনাথ জানান, জেলার জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদের এই কার্যক্রম ও মহড়া অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনাল্টি মিসে আল নাসরের হার, রোনালদো ১ হাজার গোলের কাছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


পেনাল্টি মিসে আল নাসরের হার, রোনালদো ১ হাজার গোলের কাছে

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ক্যারিয়ারের ১ হাজারতম গোলের আরও কাছে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে প্রথমার্ধে তিনি একটি পেনাল্টি মিস করেছেন। সৌদি প্রো লিগে প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে রোনালদোর দল আল নাসর।

ম্যাচের ১৫ মিনিটে হুয়াও ফেলিক্সের পাস থেকে ভলিতে বল জালে পাঠিয়ে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো।

এটি ছিল তার ক্যারিয়ারের ৯৮৬তম গোল এবং চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ম গোল।

তবে চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। নাওয়াফ আল-বুশাইল প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। কিন্তু রোনালদোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টির কোনোটিতেই গোল করতে পারেননি রোনালদো। প্রতিযোগিতাটিতে টানা দুটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার ঘটনা তার ক্যারিয়ারে এই প্রথম।

প্রথমার্ধের শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে আল আহলিকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যালেনো।

দ্বিতীয়ার্ধে ইভান টোনির পেনাল্টি গোলে এগিয়ে যায় আল আহলি। ইংল্যান্ডের এই স্ট্রাইকারের এটি ছিল মৌসুমের ১৪তম গোল। এর চার মিনিট পর ব্রাজিলের ডিফেন্ডার রজার ইবানেজের গোলে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা।

লিগে এটি আল নাসরের দ্বিতীয় হার। এই হারের পরও পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে জয়ের সুবাদে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি। রোনালদোর দলের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

রোনালদোর ৯৮৬ গোলের মধ্যে গত ২৩ অক্টোবর আল ফয়সালির বিপক্ষে করা একটি বিতর্কিত গোলও রয়েছে।

সৌদি প্রো লিগ গোলটি পর্তুগিজ ফরোয়ার্ডের নামে নথিভুক্ত করলেও পরিসংখ্যান সরবরাহকারী প্রতিষ্ঠান অপ্টা সেটিকে আত্মঘাতী গোল হিসেবে বিবেচনা করেছে।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ডধারী পর্তুগীজ সুপারস্টার রোনালদো চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়া অফিস জানাল, বৃষ্টি চলবে আরও কিছু দিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


আবহাওয়া অফিস জানাল, বৃষ্টি চলবে আরও কিছু দিন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব শেষ হলেও সাগরের পরিস্থিতি এখনও শান্ত হয়নি। এ কারণে উপকূলের নিকটবর্তী জেলেদেরকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, আবহাওয়ার সিনপটিক অবস্থা অনুযায়ী, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় ‘আকভান’ গতকাল (২০ নভেম্বর) সকালে উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপে এবং পরে নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ সকাল ০৬টায় (২১ নভেম্বর) নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে এবং পরে লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ০৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, লঘুচাপের প্রভাবে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস-

প্রথম দিন (২১ নভেম্বর) সকাল ০৯টা থেকে-

বৃষ্টিপাত: রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%