০৬:৩৭ পি.এম
ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই কার্যক্রম শুরু হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে আনসার ব্যাটালিয়নের সদস্যদের টহল দিতে দেখা যায়। ভাঙা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুদি বাজার এবং তালমা পয়েন্টসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের কেন্দ্রস্থল, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস এবং আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন।
সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তারা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
ফরিদপুর জেলা আনসার ব্যাটালিয়নের কমান্ডার চন্দন দেবনাথ জানান, জেলার জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদের এই কার্যক্রম ও মহড়া অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন