০৪:০৪ এম
চাঁদপুরের মতলব উত্তরে নিজের মাকে হত্যার অভিযোগে মো. জনি (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মা মজিদা বেগমের (৫০) তিনটি বিয়ের কথা উল্লেখ করে ওই যুবক দাবি করেছে যে, এর কারণে শৈশব থেকে তিনি মায়ের আদর-যত্ন পাননি।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে চাঁদপুরের মতলব উত্তর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এর আগে, গত ২৫ জুন, উপজেলার কলাকান্দা ইউনিয়নের একটি কলাবাগান থেকে ওই নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান, গত ২৫ জুন অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। তখন এই নারীর পরিচয় নিশ্চিত করতে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়। তবে পুলিশ আশা ছাড়েনি। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ এক পর্যায়ে নিশ্চিত হয়, হতভাগ্যা ওই নারী মতলব পৌরসভার বাসিন্দা। এরপর তার নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করতে গিয়ে পুলিশ প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনার সূত্র ধরে তারা আটক করে মো. জনি (৩০) নামের এক যুবককে। জিজ্ঞাসাবাদে ওই যুবক পুলিশের কাছে স্বীকার করে, তার মা মজিদা বেগমের তিনটি বিয়ে হয়েছিল। এতে শৈশব থেকেই তিনি মায়ের আদর-যত্ন পাননি। তাই গত ১৭ জুন ক্ষুব্ধ হয়ে নির্জনস্থানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে মাকে হত্যার ঘটনা ঘটান তিনি।
এদিকে, রাতেই ওই যুবকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, শুক্রবার (৩ জুলাই) অভিযুক্ত মো. জনিকে চাঁদপুরের আদালতে হাজির করা হবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন