ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লায় সন্ত্রাসবিরোধী মামলায় ৩ আইনজীবীর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হল


কুমিল্লায় সন্ত্রাসবিরোধী মামলায় ৩ আইনজীবীর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হল

কুমিল্লা আদালতে সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিনে থাকা চারজন আইনজীবী ১৭ নভেম্বর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হন, যেহেতু তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

এই সময়, বিজ্ঞ জেলা ও দায়রা জজ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিটনের জামিন মঞ্জুর করেন। কিন্তু, অ্যাডভোকেট আবু ইউছুফ, অ্যাডভোকেট রেজাউল করিম এবং অ্যাডভোকেট নাসরুল আহসান অপুকে জামিন না দিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আট মাসে রেলে অনেক উন্নতি সাধিত হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


আট মাসে রেলে অনেক উন্নতি সাধিত হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম-নাজিরহাট রুটে যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনগুলো এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে চলাচল করবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এই ট্রেন সেবার উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই আট মাসে রেলে অনেক উন্নতি সাধিত হয়েছে, যা অতীতের তুলনায় উল্লেখযোগ্য। রেলের সেবার মান বৃদ্ধি পেয়েছে। টিকিট নিয়ে যে সমস্যা ছিল, তা এখন অনেকটা কমে এসেছে। ভবিষ্যতে এই সমস্যা আর থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উদ্দেশ্য হলো পুরো বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম করা।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কমিউটার ট্রেনে সাতটি কোচ রয়েছে, যার মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ অন্তর্ভুক্ত। ট্রেনটিতে মোট আসনসংখ্যা ৩৩৪।

নাজিরহাট কমিউটার ১, ২, ৩ ও ৪ নামে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উভয় পথে মোট চারবার যাত্রী পরিবহন করবে। নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। অন্য ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। বিকেলে চট্টগ্রাম থেকে ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এই ট্রেন চালুর ফলে যাত্রীসেবা ও রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা।

চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত চলাচলকারী এই ট্রেন উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এটি প্রান্তিক জনগোষ্ঠীর বাহন। সাধারণ মানুষের স্বস্তিতে যাতায়াত নিশ্চিত করা আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের স্বস্তি নিশ্চিত করা ও মানুষের জীবনযাত্রা সহজ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে কমিউটার ট্রেন চালুর ফলে সাধারণ যাত্রীরা সহজে ও স্বল্প খরচে যাতায়াতের সুযোগ পাবেন। এতে সড়কের ওপর চাপ কমবে এবং জনদুর্ভোগ অনেকটা লাঘব হবে। বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। সরকার ইতিমধ্যে নতুন প্রকল্প নিয়ে কাজ করছে, যাতে যোগাযোগব্যবস্থাকে আরও সহজতর ও উন্নত করা যায়।’

এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও ধীরে ধীরে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান এবং প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ জওয়ান আটক করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ জওয়ান আটক করেছে বিজিবি

গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় সিলেট থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই বিএসএফ সদস্যকে এলাকাবাসী ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

বিস্তারিত আসছে...

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে সীমান্তে ৮৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


পীরগঞ্জে সীমান্তে ৮৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার, আটক ১

রংপুরের পীরগঞ্জ সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথর ও বেলেপাথরের শিলাখণ্ড উদ্ধার করা হয়েছে। এ সময় মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানটি সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সীমান্তসংলগ্ন চতরা বাজার এলাকায় পরিচালিত হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সদস্যের বিজিবি টহল দল ও ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে একটি টিনের ঘর থেকে ৯০ কেজি ওজনের একটি বেলেপাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের খণ্ড উদ্ধার করে। এ সময় পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে মোমিন ইসলামকে আটক করা হয়। উদ্ধার করা নিদর্শনগুলোর আনুমানিক জব্দমূল্য ৮৫ লাখ টাকা।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা শেষে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই সনদ নেওয়া হবে।

তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতির পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে অপরাধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্ভার জটিলতার কারণে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


সার্ভার জটিলতার কারণে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই চলতি অর্থবছরের অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ সময়সীমা বৃদ্ধির বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৫ নভেম্বর তারিখে ই-ভ্যাট সিস্টেমে বিপুলসংখ্যক ব্যবহারকারী একসঙ্গে প্রবেশ করার কারণে সার্ভারে জটিলতা সৃষ্টি হয়। এর ফলে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অক্টোবর মাসের কর মেয়াদের রিটার্ন দাখিল করতে গিয়ে বিঘ্নের সম্মুখীন হন।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় এনবিআর করদাতাদের সুবিধার্থে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এর প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে। এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।

এনবিআরের এই সিদ্ধান্তের ফলে সার্ভার জটিলতার কারণে রিটার্ন জমা দিতে ব্যর্থ হওয়া করদাতারা অনলাইনে আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের রিটার্ন জমা দিতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%