প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই চলতি অর্থবছরের অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ সময়সীমা বৃদ্ধির বিষয়ে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৫ নভেম্বর তারিখে ই-ভ্যাট সিস্টেমে বিপুলসংখ্যক ব্যবহারকারী একসঙ্গে প্রবেশ করার কারণে সার্ভারে জটিলতা সৃষ্টি হয়। এর ফলে করদাতারা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে অক্টোবর মাসের কর মেয়াদের রিটার্ন দাখিল করতে গিয়ে বিঘ্নের সম্মুখীন হন।
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় এনবিআর করদাতাদের সুবিধার্থে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এর প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে। এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।
এনবিআরের এই সিদ্ধান্তের ফলে সার্ভার জটিলতার কারণে রিটার্ন জমা দিতে ব্যর্থ হওয়া করদাতারা অনলাইনে আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের রিটার্ন জমা দিতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন