ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা চেতনার সঙ্গে সাংঘর্ষিক: কিরণ


বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা চেতনার সঙ্গে সাংঘর্ষিক: কিরণ

বাল্যবিবাহ কেবল কন্যাশিশুর জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি দারিদ্র্য ও অসমতার চক্রকে দীর্ঘস্থায়ী করে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারার বিশেষ বিধানটি বাল্যবিবাহ প্রতিরোধের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ আয়োজিত ‘বাল্যবিবাহ আইন সংস্কার’ শীর্ষক গণমাধ্যম সংলাপে এসব কথা বলেন।

হাসান আহমেদ চৌধুরী কিরণ উল্লেখ করেন, বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে মা-বাবার সম্মতি এবং আদালতের নির্দেশে ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রাখা হয়েছে। এই বিধানটি বাল্যবিবাহ প্রতিরোধের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। এর অপব্যবহার হচ্ছে এবং বাল্যবিবাহের হার বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে ৩৩ বিজিবির সর্বোচ্চ সতর্কতা

তিনি আরও বলেন, বিগত শাসনামলে বাল্যবিবাহের হার নিয়ে তথ্য গোপন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া তথ্যের যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে। জন্ম ও মৃত্যুহারের তথ্যেও অসংগতি ছিল। ২০২২ সালের জনশুমারিতে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ উল্লেখ করা হয়েছিল, সেই তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। এখনো দেশের প্রকৃত জনসংখ্যা ও বাল্যবিবাহের হার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

সংলাপে যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারে ৩০০ শতাংশ পার্থক্য দেখানো হয়েছে, যা প্রশ্নবিদ্ধ। তবে দেশে বাল্যবিবাহের ঘটনা ঘটছে, এটি বাস্তবতা। বাল্যবিবাহ প্রতিরোধে সিলেট বিভাগের অভিজ্ঞতা রাজশাহী ও খুলনার মতো পিছিয়ে থাকা অঞ্চলে কাজে লাগানো যেতে পারে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের দোষী করার বিধান বাতিল করা উচিত। একই সঙ্গে বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধন করা প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। এ ছাড়া বক্তব্য দেন সংস্থাটির যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ এবং আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন।

আরও পড়ুন: হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ নেপথ্যে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাক-মিশর পারস্পরিক যাতায়াতে ভিসার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ইরাক-মিশর পারস্পরিক যাতায়াতে ভিসার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে

ইরাক ও মিশরের নাগরিকদের জন্য দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ভিসার বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন উভয় দেশের নেতারা। সোমবার (২৩ নভেম্বর) ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি এই ঘোষণা দেন।

তবে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সময় এবং বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কায়রোতে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আল-জাইদি বলেন, “ইরাক ও মিশরের মধ্যে ভিসার বাধ্যবাধকতা তুলে নিতে প্রেসিডেন্ট সিসির সঙ্গে আমরা একমত হয়েছি।”

এর আগে কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সহযোগিতার পরিধি বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।

ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি আল-জাইদির প্রথম মিশর সফর।

তার এই সফরের সঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে মিশর-ইরাক যৌথ উচ্চপর্যায়ের কমিটির চতুর্থ অধিবেশন। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দীর্ঘ ছুটি, ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে দীর্ঘ ছুটি, ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে

ডিসেম্বর মাসের শুরুতে শীতকালীন অবকাশ ও অন্যান্য ছুটির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ সময় ধরে পাঠদান বন্ধ থাকবে। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং মাদ্রাসার ছুটির মেয়াদে ভিন্নতা দেখা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বর্ষপঞ্জি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হবে। যেহেতু ওই দিন রোববার, তাই এর আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। শীতকালীন অবকাশ ২৯ ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে।

এছাড়া, ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি রয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ে মোট ১২ দিনের ছুটি থাকবে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ১২ দিনের ছুটি পাবেন।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির মেয়াদ আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়বে। ফলে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ১৮ দিনের ছুটি হবে।

মাদ্রাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি মাদ্রাসা, স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে মোট ১৫ দিনের ছুটি হবে।

এই ছুটির মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে। প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিনের ছুটি যুক্ত হলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি ভোগ করতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে জরুরি পরিবর্তন আনতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


বন্ধ্যত্ব থেকে বাঁচতে নারীদের লাইফস্টাইলে জরুরি পরিবর্তন আনতে হবে

অন্য প্রাণীরা যৌথ যৌন জীবনে অভ্যস্ত হলেও, মানুষ বিয়ে বা অন্য কোনো বৈধ মাধ্যমে নিজের ডিএনএ পৃথিবীতে রেখে যেতে চায়। সন্তান চাওয়ার পেছনে রয়েছে বংশগতি রক্ষা, নিঃশর্ত ভালোবাসা, জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়া বা নিজেকে নতুনভাবে আবিষ্কার করার ইচ্ছা। তবে, নারীদের এবং পুরুষদের বন্ধ্যত্ব এই প্রক্রিয়ায় প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বর্তমানে দেশে বন্ধ্যত্বের হার অত্যন্ত বেশি। প্রতি ছয় দম্পতির মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন। তবে, এ বিষয়ে এখনও সঠিক সরকারি পরিসংখ্যান নেই। যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে সমস্যাটি একসময় প্রকট আকার ধারণ করবে।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, বন্ধ্যত্ব বলতে অন্তত ১২ মাস নিয়মিত অনিরাপদ যৌনমিলনের পরও গর্ভধারণ করতে না পারাকে বোঝায়। নারীর বয়স ৩৫ বছর বা তার বেশি হলে ৬ মাস পর থেকেই এটি বিবেচনা করা হয়। এই সমস্যা পুরুষ বা নারী—উভয়ের প্রজননতন্ত্রের সমস্যার কারণে হতে পারে। তবে, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের এই সমস্যার জন্য অভিযুক্ত করা হয়।

তিনি জানান, তার স্বামী একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তার বিয়ে হয়েছে প্রায় ৯ বছর। সন্তানহীনতার জন্য পারিবারিকভাবে তিনি বিভিন্নভাবে হেনস্তা হচ্ছেন। শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছে যে, "আমরা আমাদের ছেলেকে আবার বিয়ে করাবো। তার এত টাকা পয়সা কে খাবে? এখন ঢাকায় আসছি আল্লাহ পাক যদি আমাকে একটি সন্তান দেয়।"

চিকিৎসকেরা বলছেন, সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা একই রকম। তবে, বাংলাদেশে মেয়েদের মধ্যে এ রোগের হার বেশি এবং পুরুষদের মধ্যে তুলনামূলক কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সন্তান ধারণের চেষ্টা করার পর টানা এক বছর সময়কাল যদি কেউ সফল না হন, তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে কত শতাংশ দম্পতি বন্ধ্যত্বের সমস্যায় ভুগছেন, তার সঠিক পরিসংখ্যান নেই।

পুরুষের যেসব কারণে বন্ধ্যত্ব

এ বিষয়ে বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তাদের অভিজ্ঞতা হচ্ছে পুরুষরা বন্ধ্যত্বের সমস্যা নিয়ে অনেক দেরিতে চিকিৎসকের কাছে যান। কারণ, সন্তান না হলে শুরুতেই স্ত্রীকে চিকিৎসকের কাছে নেয়া হয়।

পুরুষদের বন্ধ্যত্বের মূল কারণগুলো হলো:

১. একটা কারণ এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই। তার নালির কোথাও বাধা সৃষ্টি হয়েছে, তাই শুক্রাণু মিলতে পারছে না। শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান অণ্ডকোষ, কোন কারণে সেটি তৈরিই হয়নি।

২. অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে। আবার শুক্রাণুর পরিমাণ ঠিক আছে কিন্তু মান ঠিক নেই, যার ফলে সে ডিম্বাণু ফার্টিলাইজ করতে পারে না।

৩. এছাড়া টেস্টোস্টেরন হরমোনও 'সিক্রেশন' হতে হবে।

৪. প্রজনন অঙ্গে কোনো ধরনের আঘাত। অস্ত্রোপচারের কারণে সৃষ্ট বাধা।

৫. প্রজনন অঙ্গে যক্ষ্মা ও ডায়াবেটিস।

৬. ছোটোবেলায় মাম্পস বা মাথায় চুল গজানোর ঔষধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস।

বন্ধ্যত্ব যেভাবে সামাজিক নিগ্রহের উৎস

জন্মগত ত্রুটি অথবা কোনো অসুখ যে কারণেই হোক না কেন, নারী ও পুরুষ সমস্যা যারই হোক না কেন, সন্তান ধারণে অক্ষমতা বাংলাদেশে বিবাহিত দম্পতিদের জন্য সামাজিক ও পারিবারিক নিগ্রহের উৎস। তুলনামূলকভাবে এর শিকার নারীরা বেশি হন, অনেক সময় পুরুষের সমস্যা হলেও।

কুড়িগ্রামের ৪৫ বছর বয়সি শেখ সাইফ (ছদ্মনাম) একসময় জেনেছেন তার নিজের ও স্ত্রী দু'জনেরই সন্তান ধারণে জটিলতা রয়েছে। কিন্তু তারপরও তার স্ত্রীকেই নিগ্রহ সহ্য করতে হয়েছে। তিনি বলেন, "সন্তান ধারণে অক্ষমতা কীভাবে নিজের ও তার স্ত্রীর মানসিক কষ্টের কারণ ছিল।"

তিনি বলেন, "সামাজিকভাবে আমাকে কেউ কিছু বলে নাই কিন্তু আমার স্ত্রীকে বলতো। বিশেষ করে আমার মা-বাবা। ও তখন কষ্ট পেত। আমি জানি আমার মধ্যে কমতি আছে কারণ ডাক্তার বলেছে। বিষয়টা একান্তই কষ্টের, যে আমার সঙ্গে একই সময়ে বিয়ে করলো, তাদের বাচ্চা হইছে, তারা বাচ্চা নিয়ে খুনসুটি করছে কিন্তু আমরা করতে পারছি না। এটা কষ্টদায়ক ছিল বিশেষ করে আমার স্ত্রীর জন্য। আমার স্ত্রীর কথাতেই কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়েছি। তা নাহলে কিন্তু যেতাম না। একটা সন্তানের জন্য ও যতটুকু ব্যাকুল হয়েছিল আমাকে যে সে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছে।"

যে ধরনের চিকিৎসা রয়েছে

বাংলাদেশে এখন বন্ধ্যত্বের চিকিৎসার নানা ব্যবস্থা রয়েছে। সে সম্পর্কে ডা. সেলিনা আক্তার বলেন, "যখনই কোনো দম্পতির এক বছর বাচ্চা হচ্ছে না, তাদের অবশ্যই চিকিৎসকের কাছে আসতে হবে। বয়স যদি তিরিশের বেশি হয়, সেক্ষেত্রে আমরা এক বছর অপেক্ষা করতে মানা করি। তাদের তার আগেই ডাক্তারের কাছে চলে আসতে হবে। ছয় মাসের মধ্যে যদি না হয়। আর বয়স যদি তিরিশের নিচে হয় তাদের বলি এক বছরের কথা।"

এছাড়া আজকাল অনেকেই পেশাগত কারণে সন্তান ধারণে সময় নেন, সেটি এক এসময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে সেটি স্বাস্থ্যসম্মত করা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা জানান, বন্ধ্যত্ব সমস্যা প্রতিরোধে বেশ কয়েকটি কাজ করতে হবে মেয়েদের। যেমন:

১. মেয়েদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে এবং ক্যালরি খাওয়া কমাতে হবে।

২. ঘরে রান্না খাবার খাওয়ার অভ্যাস করা উচিত।

৩. নিয়মিত ব্যায়াম করতে হবে এবং শরীরের স্বাভাবিক ওজন রক্ষা করা দরকার।

৪. জীবনাচারণ পরিবর্তন করা উচিত। যেমন: দিনে ঘুমানো, রাতে জেগে থাকার মত অভ্যাস বদলাতে হবে। এছাড়া বয়স থাকতে বাচ্চা নেয়া উচিত।

বন্ধ্যত্ব বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নারীদের ডিম্বাণু বৃদ্ধির জন্য ঔষধ, হরমোন ইনজেকশন দেন তারা।

ডিম্বাশয়, এর নালি ও জরায়ুর সমস্যা দেখতে ল্যাপারস্কপি রয়েছে। কিছুদিন আগে স্বল্প পরিসরে চালু হয়েছে স্টেম সেল থেরাপি।

সন্তান জন্মদানে অক্ষম দম্পতির দেহ থেকে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে কৃত্রিম পরিবেশে তা নিষিক্ত করে পুনরায় স্ত্রীর জরায়ুতে স্থাপন করা বা টেস্টটিউব বেবির ব্যবস্থা শুরু হয়েছে প্রায় কুড়ি বছর আগে।

তবে বাংলাদেশে সন্তানহীনতার চিকিৎসা যতটুকু রয়েছে তার বেশিরভাগেই নারীদের জন্য এবং তা মূলত বিভাগীয় শহর ভিত্তিক।

দেশের সবগুলো বিভাগীয় শহরে মেডিকেল কলেজগুলোতে এর ব্যবস্থা গড়ে উঠেছে।

ঢাকায় শুধুমাত্র বন্ধ্যত্বের চিকিৎসায় বেসরকারি ক্লিনিক রয়েছে। বড় বেসরকারি হাসপাতালগুলোতে ইনফার্টিলিটি বিভাগ রয়েছে।

বন্ধ্যত্ব সমস্যায় ভোগা পুরুষদের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ওষুধ দিয়ে শুক্রাণু বাড়ানো যেতে পারে। স্বাভাবিক হচ্ছে প্রতি মিলিতে চল্লিশ থেকে ১২০ মিলিয়ন শুক্রাণু থাকার কথা। যদি সংখ্যাটা ১০ মিলিয়নের নিচে নেমে যায়, তাহলে কৃত্রিম গর্ভধারণে যেতে হবে। যদি পুরোপুরি 'অবস্ট্রাকশন' হয়ে থাকে যে, শুক্রাণু আসছে না, তাহলে দেখতে হবে অণ্ডকোষটা সক্রিয় আছে কিনা। অণ্ডকোষ সক্রিয় থাকলে সেখান থেকে সুঁই দিয়ে শুক্রাণু নিয়ে এসে টেস্টটিউব পদ্ধতিতে সন্তান জন্ম দেয়া যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%