প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডিসেম্বর মাসের শুরুতে শীতকালীন অবকাশ ও অন্যান্য ছুটির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ সময় ধরে পাঠদান বন্ধ থাকবে। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং মাদ্রাসার ছুটির মেয়াদে ভিন্নতা দেখা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বর্ষপঞ্জি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হবে। যেহেতু ওই দিন রোববার, তাই এর আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। শীতকালীন অবকাশ ২৯ ডিসেম্বর মঙ্গলবার শেষ হবে।
এছাড়া, ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটি রয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ে মোট ১২ দিনের ছুটি থাকবে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ১২ দিনের ছুটি পাবেন।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির মেয়াদ আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়বে। ফলে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে মোট ১৮ দিনের ছুটি হবে।
মাদ্রাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি মাদ্রাসা, স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে মোট ১৫ দিনের ছুটি হবে।
এই ছুটির মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে। প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিনের ছুটি যুক্ত হলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি ভোগ করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন