ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ২ জলদস্যু আটক, উদ্ধার বন্দুক


কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ২ জলদস্যু আটক, উদ্ধার বন্দুক

কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় দুইটি বন্দুকসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন এই তথ্য প্রকাশ করেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন: মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে বাবু (৪৫)। তারা চিহ্নিত ডাকাতদলের সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন বলেন, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম উপকূল এলাকায় ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে কয়েকজন লোক জড়ো হওয়ার খবর পাওয়া যায় কোস্ট গার্ডের কাছে। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৪ থেকে ৫ জন সন্দেহজনক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা সম্ভব হয়, কিন্তু অন্যরা পালিয়ে যায়। আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে, ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দেশীয় ২টি লম্বা বন্দুক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকরা চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য। ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

নীলফামারী, ২১ নভেম্বর, ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার, জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে এবং নীলফামারী পৌরসভার সহযোগিতায় এই অভিযানটি সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে, প্রতি শনিবার দেশব্যাপী চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযানের ধারাবাহিকতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযানে নেতৃত্ব দেন।

এই সময়, বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একইসাথে, ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসাধারণকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী: ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা রেখেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


প্রধানমন্ত্রী: ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা রেখেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছে। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মতো, ২০২৪ সালেও ছাত্র-জনতা একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের এবং জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সরকারপ্রধান আরও বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার জন্য সুগভীর ষড়যন্ত্র দৃশ্যমান ছিল এবং দেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার অপচেষ্টা অব্যাহত ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে ইবি ছাত্রদলের দোয়া, শিবির নেতারাও অংশ নেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


প্রধানমন্ত্রীর জন্মদিনে ইবি ছাত্রদলের দোয়া, শিবির নেতারাও অংশ নেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ।

এছাড়া, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন মন্তব্য করেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান শোষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশের মানুষের দোয়ায় মহান আল্লাহ তাকে সুস্থ রেখেছেন। আজকের এই আয়োজনের মাধ্যমে একাত্তরের শহীদ বীর, জুলাই অভ্যুত্থানের শহীদ, মরহুমা বেগম খালেদা জিয়াসহ দেশের জন্য দোয়া করা হবে।

তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুস্থ রাখেন এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনার তৌফিক দান করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, প্রধানন্ত্রীর জন্মদিন উপলক্ষে ছাত্রদল দোয়া মোনাজাতের আয়োজন করেছে। আমাকে সংগঠনটি দাওয়াত দেওয়ায় আমি উপস্থিত হয়েছি। দোয়া মোনাজাত সুস্থ সংস্কৃতির অংশ। এই কালচার রাজনৈতিক অঙ্গণে ছড়িয়ে পড়ুক।

আয়োজনের ব্যাপারে ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে তিনি বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করে গেছেন। দেশ মাতৃকার স্বার্থে ওনার দীর্ঘায়ু কামনা করছি।

এসকেডি/ আরটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়ির প্রাচীর ও গেট ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


কুমিল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়ির প্রাচীর ও গেট ভাঙচুর

কুমিল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পাওয়ার কারণে ভেকু মেশিন ব্যবহার করে এক নারীর বাড়ির সীমানা প্রাচীর ও গেট ভাঙার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।

এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) কুমিল্লার বাঙ্গরা উপজেলার হাটাশ গ্রামে। জানা গেছে, হাটাশ গ্রামের মো. আলীর সাথে জমিজমা নিয়ে স্থানীয় একটি মহলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই শত্রুতার কারণে বাছির মিয়া ও মুখলেছুর রহমান হিরনসহ প্রধান আসামিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে বাড়ি থেকে উচ্ছেদ এবং ইটও আস্ত না রাখার হুমকি দেয়া হয়েছিল।

মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে ভেকু মেশিন নিয়ে বাদিনীর বাড়ির সামনে হাজির হন। ১ থেকে ৫ নম্বর আসামির নেতৃত্বে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় সীমানা প্রাচীর ও প্রধান গেট। বাধা দিতে গেলে বাদী নাছিমা বেগমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

মামলার বাদী নাছিমা বেগম বলেন, "ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা টাকা দিতে অস্বীকার করায় গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করে দলবল নিয়ে ভেকু মেশিন এনে আমাদের সীমানা প্রাচীর ও গেট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি।"

বাদীর ছেলে লেয়াকত আলী অভিযোগ করেন, "এ সময় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালানো হয়েছে। প্রভাবশালী এই মহলটা জোরপূর্বক আমাদের জমি দখল করতে চায়। চাঁদা না দেয়ায় তারা দিনদুপুরে ভেকু দিয়ে আমাদের বাড়িঘর ও সীমানা প্রাচীর ভেঙে তছনছ করেছে। থানায় মামলা নিতে চায়নি, এখন বাধ্য হয়ে আদালতে গিয়েছি। আমাদের ওপর করা এই জুলুমের বিচার চাই।"

ঘটনার পর অভিযুক্ত বাছির মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলেও অপর অভিযুক্ত মুখলেছুর রহমান হিরন দাবি করেছেন, "তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়, জনগণ একত্রিত হয়ে সীমানা প্রাচীর ভেঙে খাস জমি উদ্ধার করেছে।"

বাদীপক্ষের আইনজীবী জানান, "এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করতে গেলে আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তীতে ন্যায়বিচার পাওয়ার আশায় বাধ্য হয়ে দ্রুত বিচার আদালতে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।"

মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান জানান, "এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%