প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় দুইটি বন্দুকসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন এই তথ্য প্রকাশ করেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন: মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে বাবু (৪৫)। তারা চিহ্নিত ডাকাতদলের সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন বলেন, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম উপকূল এলাকায় ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে কয়েকজন লোক জড়ো হওয়ার খবর পাওয়া যায় কোস্ট গার্ডের কাছে। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৪ থেকে ৫ জন সন্দেহজনক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা সম্ভব হয়, কিন্তু অন্যরা পালিয়ে যায়। আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে, ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দেশীয় ২টি লম্বা বন্দুক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটকরা চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য। ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন