ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হোসেনপুরে অ্যাডহক কমিটির সভাপতি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


হোসেনপুরে অ্যাডহক কমিটির সভাপতি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কেশেরা শামসুল ইসলাম আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া হিমেলের পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের মাধ্যমে পাঠানো প্রস্তাবিত নামের তালিকায় যাঁর নাম ছিল না, তাঁকেই সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সুপারিশপত্র ও অন্যান্য নথিতে তারিখের অসংগতি এবং তথ্যগত পার্থক্য নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন।

জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টির অ্যাডহক কমিটির চূড়ান্ত অনুমোদন দেয়। তবে কমিটির সভাপতি হিসেবে মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (হিমেল)-এর মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দেয়। প্রস্তাবিত তালিকায় তিনজনের নাম ছিল, যা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন সুলতানার স্বাক্ষরিত স্মারক নংÑশাইআবাউবি/৪৭, তারিখ ২৯ জুলাই ২০২৬-এর একটি প্রস্তাব জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

উপজেলা নির্বাহী কর্মকর্তা, হোসেনপুরের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে অ্যাডহক কমিটির সভাপতি পদে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁরা হলেনÑ

১. রেকসোনা খাতুন, উপজেলা নির্বাহী

কর্মকর্তা, হোসেনপুর, কিশোরগঞ্জ।

২. মোহাম্মদ গোলাম হায়দার, উপজেলা

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

হিসাবরক্ষণ কর্মকর্তা, কিশোরগঞ্জ।

৩. ইসরাত জাহান স্মৃতি, প্রভাষক

(রাষ্ট্রবিজ্ঞান), হোসেনপুর মডেল সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ।

এ ছাড়া একই প্রস্তাবে অভিভাবক সদস্য

আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম

হিসেবে মারফত আলী (পিতা: মৃত মিরাজ মিয়া, গ্রাম: লাখুহাটি, ডাকঘর: গাঙ্গাটিয়া) এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রস্তাবিত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. কামাল উদ্দীনের (ইনডেক্স নং: ৫৬৭৯৬৭২৮) নাম উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট প্রস্তাবটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিস্বাক্ষরিত হওয়ার তথ্যও পাওয়া গেছে। সংসদ সদস্যের সুপারিশে অন্য ব্যক্তির নাম অন্যদিকে, জাতীয় সংসদের সদস্য (১৬২ কিশোরগঞ্জ-১, সদর-হোসেনপুর) মোহাম্মদ মাজহারুল ইসলামের প্যাডে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি সুপারিশপত্র দেওয়া হয়।

পত্র নংÑবাংস/কিশো-১/২০২৬-৬৬-তে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত কেশেরা শামসুল ইসলাম আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মো. শফিকুল ইসলাম ভূঁইয়া (হিমেল)-কে মনোনীত করার অনুরোধ জানানো হয়। সুপারিশপত্রে তাঁর পরিচয় হিসেবে পিতা: মৃত শামছুদ্দিন মাস্টার, গ্রাম: আনুহা, ডাকঘর: সুরাটি, উপজেলা: হোসেনপুর, জেলা: কিশোরগঞ্জ উল্লেখ রয়েছে।

এখানেই স্থানীয়দের প্রধান আপত্তি। তাঁদের প্রশ্ন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের মাধ্যমে পাঠানো প্রস্তাবিত তালিকায় নাম না থাকা সত্ত্বেও কোন প্রক্রিয়ায় এবং কী বিবেচনায় অন্য একজনকে সভাপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলো? নথিতে তারিখের অসংগতি, অবস্থান নিয়েও ভিন্ন তথ্য সংশ্লিষ্ট নথিপত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের প্রস্তাবপত্রে তারিখ উল্লেখ রয়েছে ২৯/০৭/২০২৬ খ্রি। অন্যদিকে, সংসদ সদস্যের সুপারিশপত্রের স্বাক্ষরের পাশে ৩১/০৭/২০২৬ এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ের সিলের পাশে ১৩/০৭/২০২৬ তারিখ দেখা যাচ্ছে।

অর্থাৎ, সুপারিশপত্রে স্বাক্ষরের তারিখ এবং বোর্ডের কার্যালয়ের সিলের তারিখের মধ্যে সময়গত অসংগতি রয়েছে বলে উপস্থাপিত নথিতে প্রতীয়মান হয়। এ ছাড়া বিদ্যালয়ের নিজস্ব চিঠিতে প্রতিষ্ঠানের ঠিকানা 'গ্রাম: কেশেরা, ডাকঘর: গাঙ্গাটিয়া, উপজেলা: হোসেনপুর, জেলা: কিশোরগঞ্জ' উল্লেখ করা হলেও সুপারিশপত্রে প্রতিষ্ঠানটিকে গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত বলে পরিচয় দেওয়া হয়েছে। এসব তথ্যের যথার্থতা ও নথি প্রক্রিয়াকরণের ধারাবাহিকতা যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: মানিকগঞ্জে টানা বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষতি, মালিকরা দুশ্চিন্তায়

হুমকি-ধমকির অভিযোগ, তদন্তের দাবি মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সভাপতির দায়িত্ব পাওয়া ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, বিএনপির নাম ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানা যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিয়মনীতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তাবকে যথাযথ গুরুত্ব দেওয়া জরুরি। কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের মাধ্যমে কমিটি গঠন করা হলে তা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাঁরা আরও বলেন, প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রস্তাবিত নামের তালিকা থাকা সত্ত্বেও ভিন্ন একজনকে সভাপতি মনোনীত করার পেছনে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা প্রকাশ করা প্রয়োজন। বোর্ডের ব্যাখ্যা ও নিরপেক্ষ তদন্তের দাবি মানববন্ধন থেকে ঢাকা শিক্ষা বোর্ডের কাছে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছেÑঅ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে অনুসৃত প্রক্রিয়া ও দাপ্তরিক নথি যাচাই, সুপারিশপত্রের তারিখ ও তথ্যগত অসংগতি তদন্ত, প্রস্তাবিত তালিকার বাইরে মনোনয়নের কারণ ব্যাখ্যা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিতর্কিত সভাপতি পদ বাতিল করে বিধি অনুযায়ী নতুন করে মনোনয়নের ব্যবস্থা করা।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের প্রত্যাশা, শিক্ষা বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: গাইবান্ধার ধাপেরহাটে এসআরবি-১৩ ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

রুপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম

চালান

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী,

পাবনা) : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা ২৪ মিনিটে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের ষষ্ঠ চালানসহ মোট সাতটি চালান দেশে এসে প্রকল্প এলাকায় পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় রূপপুরের উদ্দেশে রওনা হয় জ্বালানিবাহী লরিগুলো। সেনাবাহিনীর নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে রূপপুরে পৌঁছায় সেগুলো।

আরও পড়ুন: ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মীর শাহে আলম

পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। পুলিশ জানায়, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িক ভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পুরো পরিবহণ কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এর মধ্যে আজ সপ্তম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।

এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে। চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও দুটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করবেন তারা।

চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এজন্য গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়। সর্বশেষ গত ১৪ নভেম্বর দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়। এদিকে, রূপপুরের প্রথম ইউনিট ইতিমধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো ইউনিটটি থেকে টানা সাড়ে ৮ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

তারা জানান, শতভাগ বিদ্যুৎ উৎপাদনে পৌঁছাতে ধাপে ধাপে আরও কয়েকটি পরীক্ষা চালানো হবে। এ প্রক্রিয়ায় আরও কয়েক মাস সময় লাগতে পারে। একই সঙ্গে দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম এগিয়ে চলছে। এরই মধ্যে ইউনিটটির জন্য জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

শীতের ভোরে লাল শাপলার উৎসব

এফএনএস (আতাউর রহমান কাজল;

শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : শীতের আগমনি বার্তা প্রকৃতিতে নানা পরিবর্তন নিয়ে আসে। ঋতুর পরিবর্তনের সঙ্গে বদলে যায় গাছপালা, জলাশয় ও প্রকৃতির চারপাশের পরিচিত দৃশ্যপট। কোথাও শিশিরভেজা ঘাস, কোথাও কুয়াশার চাদরে ঢাকা সবুজ প্রকৃতি। আবার কোনো জলাশয়ে ফুটে ওঠে নানা রঙের জলজ ফুল। তেমনই এক অপরূপ দৃশ্যের দেখা মিলছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি চা বাগানের একটি লেকে।

শীতের শুরুতেই লেকজুড়ে ফুটতে শুরু করেছে লাল শাপলা। প্রতিদিন ভোরে অসংখ্য লাল শাপলার সমারোহে পুরো লেকটি যেন লাল রঙে রঙিন হয়ে ওঠে। চা বাগানের সবুজের মাঝে প্রায় দুই একর আয়তনের এই লেক। বিস্তীর্ণ জলরাশির ওপর ছড়িয়ে রয়েছে অসংখ্য শাপলা পাতা। সেসব সবুজ পাতার ফাঁক গলে মাথা তুলে আছে লাল শাপলা। কোথাও এককভাবে, কোথাও কয়েকটি ফুল পাশাপাশি ফুটে রয়েছে। আবার লেকের বিস্তীর্ণ অংশজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ফুল। দূর থেকে তাকালে মনে হয়, সবুজ জলজ পাতার ওপর কেউ যেন লাল ফুলের গালিচা বিছিয়ে দিয়েছে।

লেকের দুই পাশের গাছপালা, চা বাগানের সবুজ পরিবেশ আর পানির ওপর লাল শাপলার এমন সমারোহ মিলে তৈরি হয়েছে প্রকৃতির এক মনোমুগ্ধকর দৃশ্য। এই লাল শাপলার বিশেষত্ব হলো, দিনের সব সময় এর সৌন্দর্য একই রকম থাকে না। খুব ভোরে ফুলগুলো প্রস্ফুটিত হয়। তখন লেকের দিকে তাকালে চোখে পড়ে লাল শাপলার অপূর্ব সমারোহ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ফলে এই সৌন্দর্য উপভোগ করতে হলে অপেক্ষা করতে হয় ভোরের জন্য।

প্রতিদিন সকালে একই জলাশয় যেন নতুন করে সাজে লাল শাপলার রঙে। সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে সেই ফুলগুলো আবার নিজেদের পাপড়ি গুটিয়ে নেয়। শ্রীবাড়ি চা বাগানের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলিম রেজা জানান, লেকটি শ্রীবাড়ি চা বাগানের ভেতরে অবস্থিত। শীত মৌসুমে এখানে লাল শাপলা ফুটতে শুরু করে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে এবারও ফুল ফোটা শুরু হয়েছে। তিনি গত পাঁচ-ছয় বছর ধরে লেকটিতে লাল শাপলার এই দৃশ্য দেখে আসছেন।

তাঁর ভাষায়, প্রতিদিন খুব ভোরে লেকটি লাল শাপলায় ভরে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলগুলো বন্ধ হয়ে যায়। এই লেক শুধু সৌন্দর্যের জন্যই গুরুত্বপূর্ণ নয়, চা বাগানের দৈনন্দিন কাজেও এর ব্যবহার রয়েছে। লেকের পানি চা বাগানের সেচকাজে ব্যবহার করা হয়। ফলে বাগানের চা গাছের পরিচর্যা ও প্রয়োজনীয় পানির জোগানে জলাশয়টি ভূমিকা রাখছে। পাশাপাশি মাঝে মাঝে এই লেকে মাছ চাষও করা হয়। অর্থাৎ একই জলাশয় চা বাগানের ব্যাবহারিক প্রয়োজন মেটানোর পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যও বাড়িয়ে তুলেছে।

চা বাগান বলতেই সাধারণত চোখের সামনে ভেসে ওঠে সারি সারি চা গাছ, সবুজ পাহাড়ি ঢাল, আঁকাবাঁকা পথ আর শ্রমিকদের কর্মব্যস্ততা। কিন্তু সেই পরিচিত দৃশ্যের বাইরেও চা বাগানের ভেতরে রয়েছে নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্য। কোথাও ছোট-বড় জলাশয়, কোথাও গাছপালায় ঘেরা নিরিবিলি পরিবেশ। শ্রীবাড়ি চা বাগানের এই লেক তারই একটি দৃষ্টান্ত। এখানে চা বাগানের সবুজ পরিবেশের সঙ্গে জলাশয়ের সৌন্দর্য মিলেমিশে একাকার হয়েছে। তার ওপর শীত মৌসুমে লাল শাপলার আবির্ভাব লেকটির সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা।

লাল শাপলা বাংলাদেশের জলজ উদ্ভিদের পরিচিত একটি ফুল। জলাশয়ের পানিতে সবুজ পাতার ফাঁকে ফুটে থাকা এর লাল ফুল সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। গ্রামবাংলার খাল-বিল, পুকুর ও বিভিন্ন জলাশয়ে শাপলার দেখা মেলে। তবে সব জায়গায় একই রকম বিস্তৃতিতে শাপলা ফোটে না। কোথাও অল্প কয়েকটি ফুল, কোথাও আবার জলাশয়ের বড় একটি অংশজুড়ে ছড়িয়ে পড়ে শাপলা। শ্রীবাড়ি চা বাগানের লেকজুড়ে লাল শাপলার এই বিস্তার তাই আলাদা করে নজর কাড়ে।

হবিগঞ্জের চুনারুঘাটের শ্রীবাড়ি চা বাগানের এই লেক প্রকৃতির সঙ্গে মানুষের প্রয়োজনের এক সুন্দর সহাবস্থানের উদাহরণ। একদিকে চা বাগানের সেচকাজে পানির ব্যবহার, অন্যদিকে মাছ চাষ এবং শীতের সকালে লাল শাপলার সৌন্দর্যÑসব মিলিয়ে জলাশয়টি বাগানের পরিবেশে বিশেষ ভূমিকা রাখছে। শীত যত এগিয়ে আসবে, লেকের লাল শাপলার এই দৃশ্য ততই প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করবে বলে আশা করা যায়।

সবুজ চা বাগানের বুকজুড়ে এই জলাশয়। তার পানিতে অসংখ্য সবুজ পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা লাল শাপলা। ভোরের আলোয় এমন দৃশ্য দেখে মনে হয়, প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এক অনন্য রঙের উৎসব। শ্রীবাড়ি চা বাগানের লাল শাপলার এই সৌন্দর্য নিঃসন্দেহে প্রকৃতির এক মুগ্ধকর উপহার।

কুড়িগ্রামে তিস্তা নদী ভাঙন রক্ষা

প্রকল্পে পুকুর চুরি

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত;

রাজারহাট, কুড়িগ্রাম) : নদীভাঙন ঠেকাতে সরকারের কোটি কোটি টাকার প্রকল্প। অথচ তিস্তার তীর রক্ষায় উত্তোলন করা বালু নদীতে ফেলার পরিবর্তে ভরাট করা হচ্ছে ব্যক্তিগত পুকুর ও কবরস্থান। এ বালু ঘিরে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ছাত্রদল, ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতা।

একাধিক পুকুরমালিকের দাবি, প্রকল্পের বালু দিয়ে পুকুর ভরাট করতে তাঁদের টাকা দিতে হয়েছে। তবে অভিযুক্তরা অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে ড্রেজার খরচ নেওয়ার কথা বলছেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৭০ মিটার এলাকায় জিওব্যাগ ফেলার প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পের চুক্তিমূল্য ২ কোটি ৮৬ লাখ টাকা। কার্যাদেশ অনুযায়ী ঠিকাদার মো. ফরহাদ হলেও মাঠপর্যায়ে কাজ করছেন সাব-ঠিকাদার কফিল উদ্দিন।

প্রকল্পে ৪২ হাজার ৩৬৮টি জিওব্যাগ ফেলার বরাদ্দ রয়েছে। পাউবো সূত্র জানায়, ইতিমধ্যে ২২ হাজারের বেশি জিওব্যাগ ফেলা হয়েছে। প্রথম ধাপে ছাড় হয়েছে ৫৫ লাখ টাকা। অনুসন্ধানে জানা গেছে, নদীর পুরোনো গতিপথে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ চর জেগে ওঠায় প্রকল্পের কাজে খনন করে বালু উত্তোলন করা হচ্ছে। জিওব্যাগ তৈরির পর অতিরিক্ত বালু নদীতে ফেলার কথা থাকলেও তা ব্যক্তিগত পুকুর ও কবরস্থান ভরাটে ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, গতিয়াশাম নামাভরট এলাকায় অন্তত ছয়টি পুকুর ভরাটে প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু ব্যবহার হয়েছে। প্রতি হাজার ঘনফুট ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা। স্থানীয় ইমন তাঁর ১২ শতাংশের পুকুর ভরাটে ৩৫ হাজার ঘনফুট বালুর জন্য ৭০ হাজার টাকা দিয়েছেন বলে দাবি করেন।

তাঁর অভিযোগ, সাব-ঠিকাদার হাসান মেহেদি তাঁর কাছ থেকে প্রতি হাজার ঘনফুট বালুর দাম ২ হাজার টাকা নিয়েছেন। একই গ্রামের আব্দুল হামিদ ৩০ হাজার ঘনফুট বালু দিয়ে পুকুর ভরাটে ৬৫ হাজার টাকা দিয়েছেন। তিনি বলেন, আমড়া কবরস্থান বানানোর জন্য এটি ভরাট করেছি। আমড়া তো টাকা দিয়ে নিয়েছি।

তাঁর দাবি, বালু ভরাটের জন্য রাকিবুল, মেহেদি ও তানজিলের কাছে টাকা দিয়েছেন। এ ছাড়া ন্যাচার উদ্দিন ও তাঁর ভাইদের ৩০ শতাংশের পুকুর ভরাটে ৫২ হাজার ঘনফুট বালু ব্যবহার হয়েছে। এজন্য তাঁরা ১ লাখ টাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান তাঁর দুটি পুকুরে প্রায় ৬ হাজার ঘনফুট বালু দিয়ে ভরাট করেছেন। তিনি বলেন, আমার এখানে তো অল্প বালু নিয়েছি। সেজন্য ড্রেজার খরচ দিয়েছি।

ড্রেজারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কফিল ভাই এই টাকা নিয়েছে। অন্যদিকে, রাজারহাট উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তানজিল হাসান তাঁদের মালিকানাধীন ১০ শতাংশের পুকুরে ২৭ হাজার ঘনফুট বালু দিয়ে ভরাটের কথা স্বীকার করেন। তাঁর ভাষ্য, পুকুর ভরাট করে দিলে তো ড্রেজার খরচ লাগবেই, আমড়া সেই ড্রেজার খরচ নিয়েছি সবার কাছে।

প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ও উপজেলা ছাত্রশক্তির সভাপতি হাসান মেহেদি দাবি করেন, জমির মালিকদের বাধার কারণে অতিরিক্ত বালু নদীতে ফেলা সম্ভব হয়নি। পরে ড্রেজার খরচ দিয়ে তাঁরা পুকুর ও কবরস্থান ভরাট করেছেন। এ অর্থ ড্রেজার ম্যানেজার ও চালককে দেওয়া হয়েছে, তিনি নিজে টাকা নেননি। তবে পুকুরমালিকদের দাবি, তাঁরা ড্রেজার ম্যানেজার বা চালককে নয়, সরাসরি স্থানীয় তিন ছাত্রনেতার কাছে টাকা দিয়েছেন।

প্রকল্পের সাব-ঠিকাদার হাসান জিহাদীও দাবি করেন, স্থানীয়রা ড্রেজার খরচ দিয়ে নিজেদের পুকুর ও কবরস্থান ভরাট করেছেন। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার সময় তিনি প্রতিবেদককে মামলা করার হুমকি দেন। প্রকল্পের শুরুতে স্থানীয় কয়েকজনকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল বলে জানান রাজারহাট উপজেলার শিবিরের পশ্চিম শাখার সভাপতি সুজন। কাজের অসংগতি দেখে তিনি গ্রুপ থেকে বের হয়ে আসেন বলে দাবি করেন।

প্রকল্পের মূল ঠিকাদার কফিল উদ্দিন ব্যক্তিগত পুকুর ভরাটের বিষয়টি স্বীকার করলেও কারও কাছ থেকে অর্থ নেওয়া হয়নি বলে দাবি করেন। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে আমি জানি না এবং বিষয়টি আমি দেখব। কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, তিস্তা নদীতে বালু উত্তোলনের কোনো প্রকল্প নেই। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের আগে হাইড্রোলজিক্যাল সার্ভে বাধ্যতামূলক। এ ধরনের সার্ভে ছাড়া বালু উত্তোলনের কোনো এক্তিয়ার নেই।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, বালু বিক্রি বা পুকুর ভরাটের বিষয়ে তাঁদের কাছে কোনো অভিযোগ আসেনি। তিনি বলেন, আমাদের সঙ্গে সম্পৃক্ততা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় আকভানে বিপর্যস্ত জনজীবন

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু;

পাইকগাছা, খুলনা) : উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছায় টানা দুইদিনে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। অ-সময়ের এ বৃষ্টিতে প্রকৃতি এবং আমন ফসলের উপকার হলেও সবজি ফসল এবং ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম।

ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বুধবার মধ্যরাত থেকে উপকূল জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল থেকে মাঝারি এবং দুপুর থেকে ভারী বৃষ্টিপাতে রূপ নেয়। শুক্রবার বিকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত ছিলো। অ সময়ের এ বৃষ্টি একদিকে শীতের আগমনি বার্তা দিচ্ছে, অন্যদিকে আমন ফসলের জন্য আশীর্বাদ হতে পারে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে সবজি ফসল এবং ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিবে।

উপজেলার বান্দিকাটীর কৃষক মুনসুর সরদার বলেন, বৃষ্টির কারণে যেসব আমন ফসলের মাঠের পানি শুকিয়ে গিয়েছে ওইসব জায়গার আমন ফসলের ফলন অনেক ভালো হবে, তবে যারা পেঁয়াজ রসুন ও আলুর বীজ বপন করেছে তাদের অনেক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

এসএমসি ব্রিকস এর মালিক নাজমুল হুদা মিথুন বলেন এখন ইট পোড়ানোর মৌসুম। প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে কাঁচা ইট রয়েছে এ সময় ভারী বৃষ্টি হলে ভাটা মালিকদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।

এদিকে টানা বৃষ্টির কারণে ব্যাবসা বাণিজ্য সহ মানুষের দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছে না। সকাল থেকেই মানুষের চলাচল কমে গিয়েছে। ঘরে বসেই দিন পার করছে শ্রমজীবী মানুষ। এ দুইদিন কোন কাজে যেতে পারেননি বলে জানিয়েছেন দিনমজুর ইউনুস গোলদার।

বৃষ্টির সময় কৃষি ফসল সুরক্ষার জন্য কৃষকদের করণীয় সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। ঘূর্ণিঝড়ের প্রভাবের উপর উপজেলা প্রশাসনের দৃষ্টি রয়েছে এবং এ ব্যাপারে সাধারণ মানুষ কে আবহাওয়ার সর্বশেষ অবস্থা অবহিত করার পাশাপাশি প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের খাবার দিলেন প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের খাবার দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে একটি ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিনের এই উপলক্ষে, টাঙ্গাইল পৌর এলাকার বেবি স্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার জন্য প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবি স্ট্যান্ডে এসব খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনের পূর্বে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওই দিন দুপুরে, ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবি স্ট্যান্ডে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।

জুমার নামাজ শেষে, প্রতিমন্ত্রী টুকু মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থীর সঙ্গে বসে দুপুরের খাবার খান। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল এবং ভাতের খাবারের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরা। এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রীর খাবার খাওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি: পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


রাষ্ট্রপতি: পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির মন্তব্য করেছেন যে, পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূলে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। তিনি শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর জন্য আহ্বান জানান।

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার (২০ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় রাষ্ট্রপতি ঢাকা কলেজে কাটানো নিজের জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি ঢাকা কলেজের ইতিহাস ও ঐতিহ্যের কথা সকলের স্মরণ করিয়ে দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সেইভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।’

বক্তব্যের অংশ হিসেবে রাষ্ট্রপতি দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


টাঙ্গাইলে শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে একটি ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে টাঙ্গাইল পৌর এলাকার বেবি স্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার জন্য প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য একটি খাবারের আয়োজন করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবি স্ট্যান্ডে এই খাবার পরিবেশন করা হয়।

খাবার পরিবেশনের পূর্বে শিক্ষার্থী, শিক্ষক এবং মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওই দিন দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবি স্ট্যান্ডে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের পূর্বে তিনি মুসল্লিদের উদ্দেশে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।

জুমার নামাজ শেষে, প্রতিমন্ত্রী টুকু মাদ্রাসার প্রায় ১ হাজার শিক্ষার্থীর সঙ্গে বসে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল ও ভাতের ব্যবস্থা করা হয়। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন। উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা। এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রীর খাবার খাওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী: ২৪ ডিসেম্বর নতুন বই শিক্ষার্থীদের হাতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২৯ এম


শিক্ষামন্ত্রী: ২৪ ডিসেম্বর নতুন বই শিক্ষার্থীদের হাতে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পরপরই নতুন বই তাদের হাতে তুলে দেওয়া হবে। ওই দিন শিক্ষার্থীরা ফলাফলের সঙ্গে পরবর্তী শ্রেণির নতুন বই নিয়ে বাড়ি ফিরবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ২৪ ডিসেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল ঘোষণা করা হবে। সেদিন শিক্ষার্থীরা ফলাফলের শিটের পাশাপাশি নতুন বই পাবে। যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা পঞ্চম শ্রেণির বই নিয়ে বাড়ি যাবে।

নতুন বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে বই পৌঁছে গেছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছে যাবে। তবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।

বইয়ের মান নিশ্চিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এবার বইগুলো উন্নত মানে ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সহজে নষ্ট না হয়। কোনো বইয়ের ছাপা বা কাগজের মান ঠিক না থাকলে সংশ্লিষ্ট প্রকাশককে বিল দেওয়া হবে না। শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা-মোজা, শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে অন্তত দুটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। মাদ্রাসাগুলোতেও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ তৈরি করা হবে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলাপ্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ অনেকে।

গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%