প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে একটি ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিনের এই উপলক্ষে, টাঙ্গাইল পৌর এলাকার বেবি স্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার জন্য প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য খাবারের আয়োজন করেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বেবি স্ট্যান্ডে এসব খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনের পূর্বে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওই দিন দুপুরে, ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে বেবি স্ট্যান্ডে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন।
জুমার নামাজ শেষে, প্রতিমন্ত্রী টুকু মাদ্রাসার প্রায় এক হাজার শিক্ষার্থীর সঙ্গে বসে দুপুরের খাবার খান। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল এবং ভাতের খাবারের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরা। এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে প্রতিমন্ত্রীর খাবার খাওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন